সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
‎বাংলাদেশ আদিবাসী পার্টির (BAP) উদ্যোগে দিনাজপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন রেলি আলোচনা সভা

‎বাংলাদেশ আদিবাসী পার্টির (BAP) উদ্যোগে দিনাজপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন রেলি আলোচনা সভা

মোঃ আফজাল হোসেন দিনাজপুর জেলা প্রতিনিধি: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুরে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে আজ ৯ আগস্ট (রোববার) দিনাজপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ আদিবাসী পার্টি, দিনাজপুর জেলা শাখার আয়োজনে দিনব্যাপী নানা বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। এ বছরের মূল প্রতিপাদ্য ছিল “আদিবাসী ধাত্রীদের সম্মান, জীবন ও সুস্থতা সুরক্ষায় তাদের অবদান”

‎কর্মসূচির সূচনা হয় একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। পরবর্তীতে ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা, সংবর্ধনা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্মারকলিপি প্রদানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাসিল স্বপ্নন কিস্কু। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী পার্টি দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি আরতি হাঁসদা এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিনা হাঁসদা ও মাইকেল বেসরা।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরু নবী দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ গোলাম নবী দুলাল, জেলা অ্যাকাউন্টস এন্ড ফিন্যান্স অফিসের এসএস সুপারিনটেন্ডেন্ট বিকাশ হাঁসদা, বাংলাদেশ আদিবাসী পার্টির সাধারণ সম্পাদক ক্রিস্টাস মারাণ্ডী, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় সম্মানিত ব্যক্তিত্বগণ।

‎আলোচনা সভায় বক্তারা আদিবাসী সমাজের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সমাজে আদিবাসী ধাত্রীদের অবদান ও তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিতে বিশেষভাবে আলোকপাত করা হয়। অনুষ্ঠান শেষে ঐতিহ্যবাহী আদিবাসী নাচ-গানের মাধ্যমে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com