সংবাদ শিরোনাম:
ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা রংপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎ রংপুরে বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার ‎ দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপিত ভূয়া অষ্টম শ্রেণির সনদে আয়া পদে চাকুরির অভিযোগ! শিয়ালা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের নেপথ্যে কে? বিরামপুরে অসহায় মানুষের পাশে বিএনপি নেতা রেজাউল করিম রেজু: দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধীসহ পরিবারের মাঝে ‘জিয়ার চাল’ বিতরণ হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দোয়ারাবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন বিরামপুরে একই পরিবারের চার শিশুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ: সুষ্ঠু তদন্তের দাবি এলাকাবাসীর
দুই দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র কাওছার সন্ধান চায় পরিবার

দুই দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র কাওছার সন্ধান চায় পরিবার

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি:
ছাতকে আবু কাওছার মোছাদ (১৩) নামে এক মাদ্রাসাছাত্র গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছে। (২৭ জুন শনিবার) বাদ আসর নিজ বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।আবু কাওছার মোছাদ দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর গ্রামের নানু মিয়ার ছেলে। তিনি ছাতক সদর ইউনিয়নের তিররাই মুক্তিরগাঁও হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।নিখোঁজ শিক্ষার্থীর ভাই আবু সাঈদ তালুকদার জানান, মাদ্রাসা থেকে ছুটি নিয়ে আবু কাওছার বাড়িতে এসেছিল। শনিবার আসরের নামাজ প্রতাপপুর কেন্দ্রীয় জামে মসজিদে আদায় করার পর তার বাবা তাকে ছাতকবাজারগামী একটি সিএনজি চালিত অটোরিকশায় তুলে দেন। পরিকল্পনা অনুযায়ী, সে আকিজ প্লাস্টিক লিমিটেড এলাকার কাছে নেমে মধুকোনি সড়ক হয়ে তিররাই মুক্তিরগাঁও হাফিজিয়া মাদ্রাসায় যাওয়ার কথা ছিল। এর আগেও সে একই পথে নিয়মিত যাতায়াত করত।
পরিবার জানায়, শনিবার রাতে মাদ্রাসায় পৌঁছে বাড়িতে ফোন না করায় তারা খোঁজ নিয়ে জানতে পারেন, আবু কাওছার মাদ্রাসায় পৌঁছায়নি। এরপর থেকেই স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন, তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সাদা পাজামা, পাঞ্জাবি এবং মাথায় টুপি। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।আবু কাওছার মোছাদের সন্ধান পেলে পরিবারের পক্ষ থেকে ০১৭৫৪৯৫৮৪০৪ অথবা ০১৭১০৭১৫৩২৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com