
বোচাগঞ্জ উপজেলা প্রতিনিধি:
দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা ও শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার ১৬ জুলাই সকাল ১০টায় বোচাগঞ্জ উপজেলা মিলনায়তনে ও উপজেলা প্রশাসনের আয়োজনে নিবার্হী অফিসার মো. মারুফ হাসান এর সভাপতিত্বে জুলাই শহীদ দিবসের আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ নয়ন কুমার সাহা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. জিবরীল আহাম্মদ, সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আব্দুস সাত্তার, পৌর বিএনপির সভাপতি মো. নওসাদ আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর এর মুখপাত্র ফয়সাল মোস্তাক, বোচাগঞ্জ উপজেলা এনসিপির আহবায়ক এমএ তাফসির হাসান, উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. মাহবুব আলম প্রমুখ। আলোচনা সভা শেষে জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply