সংবাদ শিরোনাম:
বোচাগঞ্জে সবজির বাজারে শীতের বার্তা, শিমের দাম চড়া এক মঞ্চে বিরামপুরের শিক্ষক সমাজ, বিশ্ব শিক্ষক দিবসে প্রাণের মিলন মেলা ‎ধানজুড়ি সেন্ট ফ্রান্সিস মাধ্যমিক বিদ্যালয়ের ‎উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত ” নাই অভিযোগ, নাই অভিমান ” 💔 কিশোরী ধর্ষণ মামলায় হিলিতে গ্রেপ্তার ২,পলাতক আরও ২ দিনাজপুরে ১,৩১৭ মণ্ডপ পূজার প্রস্তুতি চূড়ান্ত,উৎসবের অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম সংবাদের সাথে ছবি আছে ক্ষতিগ্রস্থ চৌহাটি ও কাজীপাড়া কমিটির সমন্বয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের বিরামপুরে ফুটবলের মহারণ, ২৬ দলের লড়াইয়ে শুরু খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ” খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মোতাহার হোসেনের গণসংযোগ
স্বচ্ছ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কোনো অনিয়মের সুযোগ নেই: দিনাজপুরের সিভিল সার্জন নবযোগদানকৃত সিভিল সার্জনের সঙ্গে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়; সরকারি নীতিমালা অনুসরণ ও রোগীবান্ধব সেবা নিশ্চিতের আহ্বান

স্বচ্ছ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কোনো অনিয়মের সুযোগ নেই: দিনাজপুরের সিভিল সার্জন নবযোগদানকৃত সিভিল সার্জনের সঙ্গে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়; সরকারি নীতিমালা অনুসরণ ও রোগীবান্ধব সেবা নিশ্চিতের আহ্বান

দিনাজপুর প্রতিনিধি : ফিরোজ সরকার:

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকারি নীতিমালা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছেন দিনাজপুরের নবযোগদানকৃত জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মো. গোলাম রসূল। তিনি বলেছেন, জনগণের আস্থা অর্জনের জন্য বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে আইন, নীতিমালা ও পেশাগত নৈতিকতার আলোকে পরিচালিত হতে হবে। স্বাস্থ্যসেবার নামে কোনো ধরনের অনিয়ম, অবহেলা কিংবা দুর্নীতি কোনোভাবেই বরদাশত করা হবে না।
জেলা সিভিল সার্জনের কার্যালয়ে দিনাজপুর বেসরকারি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভার শুরুতে সমিতির সভাপতি ডা. মমতাজ বেগম পলী এবং সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান নিউ-এর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ নবযোগদানকৃত সিভিল সার্জনকে ফুলেল শুভেচ্ছা জানান এবং শুভকামনা ব্যক্ত করেন।
বক্তব্যে সিভিল সার্জন বলেন, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারও দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশীদার। ফলে প্রতিটি প্রতিষ্ঠানকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা, প্রচলিত আইন এবং সরকারি বিধি-বিধান শতভাগ অনুসরণ করে পরিচালিত হতে হবে।

তিনি আরও বলেন, প্রতিটি ক্লিনিকে নিবন্ধিত চিকিৎসকের উপস্থিতি, দক্ষ জনবল, আধুনিক চিকিৎসা সরঞ্জাম, পর্যাপ্ত পরিচ্ছন্নতা এবং নিরাপদ চিকিৎসা পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য। রোগীদের সঙ্গে মানবিক আচরণ, আন্তরিক সেবা এবং পেশাগত নৈতিকতা বজায় রাখার কোনো বিকল্প নেই। স্বাস্থ্যসেবার নামে প্রতারণা, অব্যবস্থাপনা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতবিনিময় সভায় সমিতির নেতৃবৃন্দ জেলার বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিষয় তুলে ধরেন। তারা স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জেলা স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার, সেবার গুণগত মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ, আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি মো. আনোয়ারুল কবির, মো. জাকির হোসেন, দিলাওয়ার হোসেন শাহ ও মো. শামীম কবির; সাংগঠনিক সম্পাদক মো. মমিনুর রহমান বাপ্পি, মো. আতিকুর রহমান আতিক ও মো. বজলুর রশিদ বুলু; দপ্তর সম্পাদক বিশ্বজিৎ কুমার রায় বকুল; প্রচার ও প্রকাশনা সম্পাদক চন্দন কুমার অধিকারী (ভোলা); সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নুর ইসলাম সাগর; ক্রীড়া সম্পাদক জগদীশ চন্দ্র রায়; সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার সেলিম; অর্থ সম্পাদক তোফায়েল আহম্মেদসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
সভা শেষে জেলার স্বাস্থ্যসেবার সার্বিক উন্নয়নে জেলা স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com