
পেয়ার আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে রাণীশংকৈল যুব ঐক্যের আয়োজনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে বিকেল থেকেই রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতি বাড়তে থাকে। ফুটবলকে কেন্দ্র করে পুরো মাঠজুড়ে তৈরি হয় উৎসবের আমেজ। তরুণদের পাশাপাশি বিভিন্ন বয়সী দর্শকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে মাঠ প্রাঙ্গণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ পয়গাম আলী। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোঃ মহিবুল্লাহ আবু নুর।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি মোঃ আতাউর রহমান, পৌর বিএনপির সভাপতি মোঃ শাহাজান আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব হোসেন তুহিন, আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মহসিন আলী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুর নবী, শাহাদাত হোসেন, মাহমুদুল নবী পান্না বিশ্বাস, খলিলুর রহমান, এম. আর. বকুল মজুমদার ও শামিম হোসেন সুমনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টটি রাণীশংকৈল উপজেলা ও পৌর যুবদলের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে। এর সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন পৌর যুবদলের সভাপতি ও রাণীশংকৈল যুব ঐক্যের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ ওমর ফারুক, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মমিন হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ মুক্তারুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীশংকৈল যুব ঐক্যের সভাপতি ও উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল ইসলাম আকতার। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাতোর ইউনিয়ন যুবদলের সভাপতি ও রাণীশংকৈল যুব ঐক্যের দপ্তর সম্পাদক প্রভাষক মোঃ কায়েদুল ইসলাম এবং প্রভাষক আল মামুনুর রশিদ (মিন্টু)।
আয়োজকরা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি তাদের মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্মকে মাঠমুখী করা এবং এলাকার ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
তারা আরও জানান, রাণীশংকৈলের তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের চর্চা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।
টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজন ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় দর্শক ও ক্রীড়াপ্রেমীরা।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply