সংবাদ শিরোনাম:
রাণীশংকৈলে অটোবাইকের অতিরিক্ত ভাড়া আদায়, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা সীমান্তবর্তী ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশার চাদর, ভোগান্তিতে খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ রাণীশংকৈলে নাশকতা মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পেট্রোল বোমা নিক্ষেপ, আটক এক; অজ্ঞাতনামা পলাতকদের বিরুদ্ধে মামলা পীরগঞ্জে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচে রাঙ্গাটুঙ্গীর শিরোপা জয় দিনাজপুরে ‘লাল ঘর’-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে প্রতিটি মহল্লায় ‘লাল ঘর’ প্রতিষ্ঠার আহ্বান সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের দ্বিতীয় বিয়ে,বিরামপুরে দেনমোহর ও নির্যাতনের অভিযোগে তোলপাড় ৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ,আদালতে মামলা বাসা বিক্রিতে সন্মত না হওয়ায় সন্ত্রাসী কায়দায় প্রধান শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে করিম মিয়া, থানা পুলিশ নির্বিকার! দিনাজপুরে ১০ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের কলমবিরতি ও অবস্থান কর্মসূচি অধিক্ষেত্র বহাল, অবসরের বয়স ৭৫ বছর নির্ধারণ ও নিবন্ধন ফি বৃদ্ধির দাবি বিরামপুরের সমাজকল্যাণমন্ত্রী ডা.এ জেড এম জাহিদ হোসেনের উন্নয়নে বড় পরিকল্পনা: নিয়ে মতবিনিময় সভা
মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে মনোনয়ন: ঠাকুরগাঁওয়ে আনন্দ-উল্লাস

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে মনোনয়ন: ঠাকুরগাঁওয়ে আনন্দ-উল্লাস

পেয়ার আলী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আনন্দ-উল্লাস করেছেন স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরের পর থেকে জেলা শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় আনন্দ মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন এলাকা। দলীয় কার্যালয় ও গুরুত্বপূর্ণ মোড়ে জড়ো হয়ে নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর ঠাকুরগাঁও জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ প্রকাশ করেন এবং তার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের মানুষের গর্ব। তার মনোনয়নের খবরে জেলার সর্বস্তরের মানুষ আজ আনন্দিত।”
মির্জা ফখরুলের ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন বলেন, “এটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। তবে এই আনন্দ শুধু আমাদের পরিবারের নয়, বরং গণতন্ত্রের জন্য সংগ্রাম করা প্রতিটি মানুষের।”
অনেক সাধারণ মানুষও এ মনোনয়নকে ঠাকুরগাঁও জেলার জন্য একটি গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করেন। তাদের মতে, জাতীয় পর্যায়ে জেলার একজন প্রবীণ ও অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বের এমন গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন পাওয়া ঠাকুরগাঁওবাসীর জন্য সম্মানের।
এদিকে, মনোনয়নের খবরে জেলার বিভিন্ন উপজেলাতেও আনন্দের আবহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা ছড়িয়ে পড়েছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের পরও মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের গণতন্ত্র, সংবিধান ও জনগণের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com