সংবাদ শিরোনাম:
নিজ আঙিনা পরিষ্কার রাখি’ডেঙ্গু প্রতিরোধে বিরামপুরে জনসচেতনতা অভিযান ছয় মাসের সন্তানকে পাশে রেখে ক্যারিয়ার গড়ার স্বপ্নে আদিবাসী কিশোরী দুলালী পাহান দেশ পুনর্গঠনে সময় প্রয়োজন: ডাক্তার জাহিদ হোসেন বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ রেখেই মেয়াদ উত্তীর্ণ করার পর গোপনে পুড়িয়ে ফেলা হচ্ছে! জানেনা কেউ! ঔষধ বঞ্চিত হচ্ছে দরিদ্র মানুষ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৯ অক্টোবর নিখোঁজের চার দিন পর টয়লেটের ট্যাংকিতে রাজমিস্ত্রির অর্ধগলিত মরদেহ বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত রাস্তা নির্মাণে নিম্ন মানের কাজ, দেখার কেউ নেই বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে সারাদেশে কারাম পূজা: আদিবাসী ঐতিহ্য, বিশ্বাস ও সংস্কৃতির প্রাণের উৎসব ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জনসাধারণের আস্থা অর্জনেই বিএনপির রাজনীতি: জাহিদ হোসেন

জনসাধারণের আস্থা অর্জনেই বিএনপির রাজনীতি: জাহিদ হোসেন

এমডি রেজওয়ান আলী বুরো প্রধান:
শুধু দলীয় সাংগঠনিক শক্তি বাড়ানো নয়,সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের মধ্য দিয়েই বিএনপিকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, নেতা কর্মীদের কর্মকাণ্ড ও আচরণে যেন সাধারণ মানুষ বিএনপির প্রতি আকৃষ্ট হয়। মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসাই হতে হবে দলের নেতা কর্মীদের অন্যতম দায়িত্ব।
বুধবার (২৬ আগস্ট) সকালে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার বোয়ালদাড় স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করতে গিয়ে ডা.জাহিদ হোসেন বলেন,বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে। পাড়া মহল্লা ও গ্রামে দলের জন সম্পৃক্ততা বাড়াতে হবে। কোথাও যদি ২০০ জন কর্মী থাকে,সেখানে আরও বেশি মানুষকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নিতে হবে। তবে শুধু কর্মী সংখ্যা বাড়ানোই যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন,মানুষের সঙ্গে ভালো ব্যবহার,দায়িত্বশীল আচরণ এবং বিপদের সময় পাশে দাঁড়ানোর মাধ্যমেই দলের প্রতি সাধারণ মানুষের আস্থা তৈরি করতে হবে। অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন,সমাজের কোনো মানুষ অসুস্থ হলে তার চিকিৎসার বিষয়ে খোঁজ নিতে হবে। কোনো পরিবার বিপদে পড়লে তাদের পাশে দাঁড়াতে হবে। মানুষের সমস্যা সমাধানে সহযোগিতা করাকে রাজনৈতিক দায়িত্বের অংশ হিসেবে দেখতে হবে। শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন,একটি সমাজ ও দেশকে এগিয়ে নিতে শিক্ষার বিকল্প নেই। শুধু নিজের সন্তানকে শিক্ষিত করলেই হবে না,আশপাশের পরিবারের ছেলে মেয়েরা পড়াশোনার সুযোগ পাচ্ছে কি না,সেদিকেও নজর দিতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত করে গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মন্ত্রী নেতা কর্মীদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী দলীয় কার্যক্রম পরিচালনা এবং ঐক্যবদ্ধ ভাবে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন,বিএনপি ঐক্যবদ্ধ থাকার দল। একা চলার রাজনীতি নয়,দেশের সব মানুষকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে। মানুষের পাশে থেকে তাদের ভালোবাসা ও আস্থা অর্জনের মাধ্যমেই একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। মতবিনিময় সভায় দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান রাজা,হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান,সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী,সহ সভাপতি শাহীনুর ইসলাম মণ্ডলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com