সংবাদ শিরোনাম:
সংবাদের সাথে ছবি আছে ক্ষতিগ্রস্থ চৌহাটি ও কাজীপাড়া কমিটির সমন্বয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের বিরামপুরে ফুটবলের মহারণ, ২৬ দলের লড়াইয়ে শুরু খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ” খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মোতাহার হোসেনের গণসংযোগ কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ
বিরামপুরের ৩নং খানপুর ইউনিয়নে নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য বিতরণ

বিরামপুরের ৩নং খানপুর ইউনিয়নে নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক:দিনাজপুরের বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়নে নিম্ন আয়ের ও সুবিধাভোগী পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে টিসিবি (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) এর পণ্য বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
‎
‎উক্ত পণ্য বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রমের তদারকি করেন ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব চিন্তরঞ্জন পাহান। এ সময় ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
‎সরকারি নির্দেশনায় সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির কষ্ট লাঘবে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কার্ডের মাধ্যমে এই টিসিবি পণ্য (চাল, ডাল, সাবান, সয়াবিন তেল ইত্যাদি) বিতরণ করা হয়। চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান এবং ইউপি সদস্যদের উপস্থিতিতে অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সুবিধাভোগীরা তাদের জন্য বরাদ্দকৃত পণ্য সংগ্রহ করেন।
‎
‎এ বিষয়ে চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান জানান, সরকারের এই মহতী উদ্যোগ যেন প্রকৃত সুবিধাভোগীদের হাতে সঠিকভাবে পৌঁছায়, তা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদ বদ্ধপরিকর। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com