
এমডি রেজওয়ান আলী বুরো প্রধান :
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর পরিবেশে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিরামপুর পৌর শহরের কলাবাগানে অবস্থিত উপজেলা মিনি স্টেডিয়ামে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষাপ্রতিষ্ঠান ও খেলোয়াড়দের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম,বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম মন্ডল,উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ছায়েবীন আলমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক,শিক্ষার্থী ও ক্রীড়ানুরাগীরা।
বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, বিরামপুর উপজেলা শাখার আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় দুই দিনব্যাপী এ গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে উৎসবমুখর।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠান ও খেলোয়াড়দের পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। আয়োজকরা বলেন,শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা,নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থী ও খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply