সংবাদ শিরোনাম:
নিজ আঙিনা পরিষ্কার রাখি’ডেঙ্গু প্রতিরোধে বিরামপুরে জনসচেতনতা অভিযান ছয় মাসের সন্তানকে পাশে রেখে ক্যারিয়ার গড়ার স্বপ্নে আদিবাসী কিশোরী দুলালী পাহান দেশ পুনর্গঠনে সময় প্রয়োজন: ডাক্তার জাহিদ হোসেন বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ রেখেই মেয়াদ উত্তীর্ণ করার পর গোপনে পুড়িয়ে ফেলা হচ্ছে! জানেনা কেউ! ঔষধ বঞ্চিত হচ্ছে দরিদ্র মানুষ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৯ অক্টোবর নিখোঁজের চার দিন পর টয়লেটের ট্যাংকিতে রাজমিস্ত্রির অর্ধগলিত মরদেহ বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত রাস্তা নির্মাণে নিম্ন মানের কাজ, দেখার কেউ নেই বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে সারাদেশে কারাম পূজা: আদিবাসী ঐতিহ্য, বিশ্বাস ও সংস্কৃতির প্রাণের উৎসব ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
কুর্শাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮টিমের ফুটবল খেলার শুভ উদ্বোধন

কুর্শাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮টিমের ফুটবল খেলার শুভ উদ্বোধন

‎বিশেষ প্রতিবেদন: দিনাজপুরের বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়নের কুর্শাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘৮ টিমের’ এক ব্যতিক্রমী ফুটবল খেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

‎উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুর্শাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজোয়ান আলী।

‎এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

‎প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান বলেন, গ্রামীণ ক্রীড়া সংস্কৃতি টিকিয়ে রাখতে এবং যুবসমাজকে ভালো কাজে যুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন এলাকায় আনন্দময় পরিবেশ সৃষ্টির পাশাপাশি তরুণদের মধ্যে সৌহার্দ্য বাড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন।

‎খেলাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে দারুণ উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মাঠজুড়ে দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com