
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বোচাগঞ্জে নজরুল বর্ষ ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার ৩১ আগস্ট উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর ২- (বিরল বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. সাজিদ তানভী শোভন, অফিসার ইনচার্জ বোচাগঞ্জ থানা মো.মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন কুমার সাহা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রুমানা আক্তার।
এ সময় আরো উপস্থিত ছিলেন শিল্পী, শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকার সুধীজন।
আলোচনা সভা শেষে বিদ্রহী কবি কাজি নজরুল ইসলাম এর কবিতা,গান ও গজল পরিবেশন করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply