সংবাদ শিরোনাম:
নিজ আঙিনা পরিষ্কার রাখি’ডেঙ্গু প্রতিরোধে বিরামপুরে জনসচেতনতা অভিযান ছয় মাসের সন্তানকে পাশে রেখে ক্যারিয়ার গড়ার স্বপ্নে আদিবাসী কিশোরী দুলালী পাহান দেশ পুনর্গঠনে সময় প্রয়োজন: ডাক্তার জাহিদ হোসেন বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ রেখেই মেয়াদ উত্তীর্ণ করার পর গোপনে পুড়িয়ে ফেলা হচ্ছে! জানেনা কেউ! ঔষধ বঞ্চিত হচ্ছে দরিদ্র মানুষ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৯ অক্টোবর নিখোঁজের চার দিন পর টয়লেটের ট্যাংকিতে রাজমিস্ত্রির অর্ধগলিত মরদেহ বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত রাস্তা নির্মাণে নিম্ন মানের কাজ, দেখার কেউ নেই বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে সারাদেশে কারাম পূজা: আদিবাসী ঐতিহ্য, বিশ্বাস ও সংস্কৃতির প্রাণের উৎসব ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
বোচাগঞ্জে বিভিন্ন আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

বোচাগঞ্জে বিভিন্ন আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন করেছে বোচাগঞ্জ উপজেলার মেলাগাছি বাসুদেব মন্দির পরিচালনা কমিটি।
গত ৪ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৬টার দিকে শ্রী শ্রী বাসুদেব মন্দিরে গীতাপাঠ, ভজনকীর্তন, ভগবান শ্রীকৃষ্ণের পুজার্চনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। উক্ত আলোচনা সভা ও শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী এমপি।
শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মন্দিরে শ্রীকৃষ্ণের মহানাম কীর্তন অনুষ্ঠানে মিলিত হয়। শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
এসময় মন্দির পরিচালনা কমিটির সভাপতি তিলক কুমার শীল, সাধারণ সম্পাদক প্রজেস চন্দ্র রায়, উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম, পৌর বিএনপির সভাপতি মো. নওসাদ আলী, বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এর প্রধান অতিথি আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী এমপি সেতাবগঞ্জ চিনিকল স্কুলমাঠে নিউ ফেসক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের খেলা উপভোগ করেন ও খেলা শেষে বক্তব্য রাখেন।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com