সংবাদ শিরোনাম:
খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মোতাহার হোসেনের গণসংযোগ কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ নিয়ামতপুরে কারাম উৎসব ২০২৬ অনুষ্ঠিত ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়
কুর্শাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাধীনতা দিবস উপলক্ষে একতা সংঘ ও যুবসমাজ ক্লাবের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

কুর্শাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাধীনতা দিবস উপলক্ষে একতা সংঘ ও যুবসমাজ ক্লাবের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

মোঃ আসাদুল ইসলাম (আসাদ) প্রকাশক, সম্পাদক:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা ৩নং খানপুর ইউনিয়নের একতা সংঘ ও যুবসমাজ ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ ২০২৬) কুর্শাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে শিশুদের গণিত প্রতিযোগিতা, ২০০ ও ৪০০ মিটার দৌড়, বাস্কেটবল, বালিশ চালনা, চেয়ার সেটিং এবং ছোট বার পোস্টে গোলসহ বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়।

সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাঃ এ জেড এম জাহিদ হোসেন মাননীয় মন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। বিশেষ অতিথিগন জনাব আলহাজ্ব মিয়া শফিকুল আলম মামুন সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিরামপুর উপজেলা শাখা। জনাব মোঃ মনজুরুল এলাহী চৌধুরী রুবেল সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিরামপুর উপজেলা শাখা জনাব চিন্তরঞ্জন পাহান চেয়ারম্যান ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ বিরামপুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আতিয়ার রহমান দলিল লেখক বিরামপুর দিনাজপুর তিনি তার বক্তব্যে বলেন, “আমাদের লক্ষ্য মাদককে ‘না’ বলা। আগামী প্রজন্মকে দেশপ্রেম ও সুস্থ সংস্কৃতিতে উদ্বুদ্ধ করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লোকমান হাকিম চেয়ারম্যান পদ প্রার্থী ৩নং খানপুর ইউনিয়ন বিরামপুর দিনাজপুর। রেজাউল আলম সভাপতি ৭নং ওয়ার্ড় বিএনপি একরামুল হক সাধারণ সম্পাদক ৭নং ওয়ার্ড় বিএনপি শফিকুল ইসলাম সাবেক ইউপি মেম্বার ৭নং ওয়ার্ড় সার্বিকভাবে খেলা পরিচালনা করেন পল্লী চিকিৎসক সোহানুর রহমান সোহান দেলোয়ার হোসেন মামুনুর রশিদ পলাশ অবসরপ্রাপ্ত সেনা সদস্য বিরামপুর থানার অফিসার ইনচার্জ এর নির্দেশনায় এস,আই এরশাদ সহ তার বাহিনীর সদস্যরা উক্ত অনুষ্ঠানের আইনশৃংখলা দায়িত্ব ছিলেন সেই সাথে সর্বস্তরের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com