সংবাদ শিরোনাম:
খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মোতাহার হোসেনের গণসংযোগ কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ নিয়ামতপুরে কারাম উৎসব ২০২৬ অনুষ্ঠিত ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়
ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত-২০২৬

ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত-২০২৬

বিশেষ সংবাদ: দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়ন পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎উক্ত খেলায় সভাপতিত্ব করেন চিন্তরঞ্জন পাহান চেয়ারম্যান ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ।
‎প্রধান অতিথি উপস্থিত ছিলেন জনাব  রুনা লায়লা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিরামপুর দিনাজপুর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব আল সিরাজ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বিরামপুর দিনাজপুর। স্থানীয় পর্যায়ে গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
‎
‎রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে খেলা অনুষ্ঠিত হয়।
‎খেলা উদ্বোধনকালে সভাপতি এর বক্তব্য বলেন খেলাধুলা মানুষের শারিরীক এবং মানষিক বিকাশ ঘটায়। প্রতিটি শিশুর শারিরীক এবং মানষিক বিকাশে ফুটবল খেলাধুলার বিকল্প নেই।
‎
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রীড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দলগত মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরি হয়।
‎
‎শুভ উদ্বোধন শেষে খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়, যা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
‎উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন প্রধান শিক্ষক মিনহাজুল, রেজোয়ান আলী, রহমত আলী প্রমুখ।
‎আয়োজনে খানপুর ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
‎

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com