সংবাদ শিরোনাম:
রাণীশংকৈলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা রংপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎ রংপুরে বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার ‎ দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপিত ভূয়া অষ্টম শ্রেণির সনদে আয়া পদে চাকুরির অভিযোগ! শিয়ালা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের নেপথ্যে কে? বিরামপুরে অসহায় মানুষের পাশে বিএনপি নেতা রেজাউল করিম রেজু: দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধীসহ পরিবারের মাঝে ‘জিয়ার চাল’ বিতরণ হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দোয়ারাবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন
🔴 নারী-শিশু সুরক্ষায় কঠোর সরকার, ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে জোর

🔴 নারী-শিশু সুরক্ষায় কঠোর সরকার, ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে জোর

এমডি রেজওয়ান আলী,বুরো প্রধান:
সরকারের নির্বাচনী ইশতেহার ২০২৬ বাস্তবায়নের অংশ হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সভায় নবনিযুক্ত সচিব ইয়াসমীন পারভীনসহ মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন দপ্তর-সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় শুরুতেই নবনিযুক্ত সচিবকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর ও বাস্তবমুখী উদ্যোগ নিতে হবে। বিশেষ করে নারী নির্যাতন ও মাদক প্রতিরোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার নির্দেশনা দেন তিনি। মন্ত্রী স্পষ্ট করে বলেন,ধর্ষণসহ যেকোনো নারী নির্যাতনের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি সারাদেশে জনসচেতনতা বৃদ্ধি করে নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়ে তিনি বলেন, প্রশিক্ষণভিত্তিক কর্মসূচি ও পণ্য বিপণনের সুযোগ বাড়িয়ে নারী উদ্যোক্তা তৈরি করতে হবে। এ লক্ষ্যে জয়ীতা ফাউন্ডেশনকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়া কর্মজীবী মহিলা হোস্টেলের নিরাপত্তা জোরদার,সিট সংখ্যা বৃদ্ধি এবং জেলা পর্যায়ে সম্প্রসারণের নির্দেশনা দেন তিনি। গ্রামীণ নারীদের প্রজনন স্বাস্থ্যসেবা জোরদার এবং জাতীয় মহিলা সংস্থাকে আধুনিকায়নের ওপরও গুরুত্ব দেন। শিশুদের মানসিক বিকাশে বাংলাদেশ শিশু একাডেমির কার্যক্রম সম্প্রসারণ এবং প্রতিবন্ধী শিশুদের উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন মন্ত্রী। কর্মজীবী নারীদের সন্তানদের জন্য ডে-কেয়ার সেন্টারের উন্নয়ন এবং কেয়ার গিভিং খাতে নারী-পুরুষ উভয়ের প্রশিক্ষণ নিশ্চিত করতে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA)-এর সঙ্গে সমন্বয়ের বিষয়েও আলোচনা হয়। সভায় মন্ত্রী আরও বলেন,উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং দুর্নীতি প্রতিরোধে কঠোর মনিটরিং ব্যবস্থা চালু রাখতে হবে।
সভায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) মোঃ ফিরোজ উদ্দিন খলিফা “নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভূমিকা” শীর্ষক একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com