সংবাদ শিরোনাম:
জনগণের টাকায় দায়সারা কাজ! বেপারীটোলা গেন্দা বাজার সড়কে অনিয়মের অভিযোগ দোয়ারাবাজারে ইরারর বিভিন্ন প্রকল্প পরিদর্শনে ইউএনও অরূপ রতন সিংহ সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের অভি’যা’নে ওয়া’রেন্ট ভূ’ক্ত এক আ’সা’মী গ্রে’ফ’তার সুনামগঞ্জে ইয়াবা মাদক নির্মূল অভিযান ৩ জন আটক। বিরামপুরে এতিমখানা মাদ্রাসায় মরহুমা বেগম জেবুন্নেছার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু বিরামপুরে স্বর্ণের বার রহস্য: পুলিশের বিরুদ্ধে গোপনে অভিযোগ, ওসির ভূমিকা নিয়ে চাঞ্চল্য ‎বিশ্ব মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন চিন্তরঞ্জন পাহান চেয়ারম্যান স্ত্রী ও নবজাতক সন্তানকে নিয়ে উধাও: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগ থানায় থ্যালাসেমিয়া প্রতিরোধে কঠোর বার্তা দিলেন মন্ত্রী জাহিদ হোসেন
আগাম শিলাবৃষ্টিতে তলিয়ে গেল বিরামপুরের বোরো ধান ক্ষেত, বিপাকে কৃষকরা

আগাম শিলাবৃষ্টিতে তলিয়ে গেল বিরামপুরের বোরো ধান ক্ষেত, বিপাকে কৃষকরা

শফিকুল ইসলাম বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ভাঙ্গা দিঘী খিয়ার মাউনপুর এলাকায় আকস্মিক আগাম বৃষ্টি ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। হঠাৎ নেমে আসা এই প্রাকৃতিক দুর্যোগে প্রায় ১৫ একর জমির বোরো ধান ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েকদিন আগেও যে সবুজ ধানক্ষেত কৃষকদের স্বপ্ন বুনছিল, এখন তা পানির নিচে ডুবে আছে। এতে করে এলাকার প্রায় ২০ থেকে ২৫ জন কৃষক চরম দুশ্চিন্তায় পড়েছেন।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা অনেক কষ্ট করে ঋণ নিয়ে ও ধারদেনা করে এই জমিতে বোরো ধান চাষ করেছিলেন। কিন্তু আকস্মিক এই বৃষ্টিতে তাদের সব আশা ভেঙে পড়েছে। অনেকেই আশঙ্কা করছেন, দ্রুত পানি না নামলে পুরো ফসলই নষ্ট হয়ে যেতে পারে।
কৃষকরা জানান, এ ধরনের আগাম শিলাবৃষ্টি এ সময়ে খুবই অস্বাভাবিক, যা তাদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের জরুরি সহযোগিতা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় কৃষি কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা, যাতে ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা যায়। চলতি মৌসুমে বোরো ধান ঘিরে কৃষকদের অনেক আশা থাকলেও, এমন প্রাকৃতিক দুর্যোগ সেই আশায় বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com