সংবাদ শিরোনাম:
ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা রংপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎ রংপুরে বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার ‎ দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপিত ভূয়া অষ্টম শ্রেণির সনদে আয়া পদে চাকুরির অভিযোগ! শিয়ালা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের নেপথ্যে কে? বিরামপুরে অসহায় মানুষের পাশে বিএনপি নেতা রেজাউল করিম রেজু: দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধীসহ পরিবারের মাঝে ‘জিয়ার চাল’ বিতরণ হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দোয়ারাবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন বিরামপুরে একই পরিবারের চার শিশুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ: সুষ্ঠু তদন্তের দাবি এলাকাবাসীর
আগামীর বাংলাদেশ শিশুদের জন্য উপযোগী করে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

আগামীর বাংলাদেশ শিশুদের জন্য উপযোগী করে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

এমডি রেজওয়ান আলী বুরো প্রধান:
ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা.এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আগামীর বাংলাদেশ শিশুদের জন্য নিরাপদ,সৃজনশীল ও উপযোগী করে গড়ে তুলতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন। মন্ত্রী বলেন,দেশের ভবিষ্যৎ প্রজন্মকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তুলতে শিশুদের যথাযথ পৃষ্ঠপোষকতা অপরিহার্য। তিনি শিশুদের অধিকার রক্ষা,শিক্ষা,সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশে সরকারের চলমান উদ্যোগের কথা তুলে ধরেন। সচিব ইয়াসমীন পারভীন নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন,বৈশাখ নতুন আশা ও সম্ভাবনার দ্বার উন্মোচন করে। শিশুদের মধ্যে বাঙালিয়ানা ও সংস্কৃতির চর্চা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিশু একাডেমির মহাপরিচালক মোছাঃ আরজু আরা বেগম। এতে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-প্রশিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা শেষে শিশুদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়,যা নববর্ষের আনন্দকে আরও বর্ণিল করে তোলে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com