সংবাদ শিরোনাম:
রাণীশংকৈলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা রংপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎ রংপুরে বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার ‎ দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপিত ভূয়া অষ্টম শ্রেণির সনদে আয়া পদে চাকুরির অভিযোগ! শিয়ালা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের নেপথ্যে কে? বিরামপুরে অসহায় মানুষের পাশে বিএনপি নেতা রেজাউল করিম রেজু: দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধীসহ পরিবারের মাঝে ‘জিয়ার চাল’ বিতরণ হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দোয়ারাবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন
মাদক মুক্ত ফুলবাড়ী চাই” স্লোগানে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা॥

মাদক মুক্ত ফুলবাড়ী চাই” স্লোগানে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় “মাদক মুক্ত ফুলবাড়ী চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করে যুবসমাজকে সুস্থ ও সুন্দর জীবনের পথে ফিরিয়ে আনতে এ কর্মসূচির আয়োজন করা হয়|

গতকাল বুধবার সকালে সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সহ-সভাপতি ও বর্তমান প্রধান মন্ত্রীর আইন বিষয়ক উপদেষ্ঠা এ.কে.এম ব্যরিষ্টার কামরুজ্জামন এর উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বিএনপি’র দলীয় কার্যালয়, ফুলবাড়ী থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিমতলা মোড়ে এসে শেষ হয়| র‌্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন|

র‌্যালি শেষে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সহ-সভাপতি ও বর্তমান প্রধান মন্ত্রীর আইন বিষয়ক উপদেষ্ঠা এ.কে.এম ব্যরিষ্টার কামরুজ্জামন| তিনি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়| মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে|

এছাড়ও ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলা, সংস্কৃতি চর্চা ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা সম্ভব| তারা একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত ফুলবাড়ী গড়তে সকলের সম্মিলিত উদ্যোগ কামনা করেন| আইন শৃঙ্খলা বাহিনী ইচ্ছা করলে সমাজ থেকে ¯^ল্প সময়ের মাদক বিক্রি বন্ধ হয়ে যাবে|

সভা শেষে উপস্থিত সবাই মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন|

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com