সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
“আসুন ফুলবাড়ীতে ফুলগাছ লাগাই” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্ধোধন করা হয়েছে| গতকাল বুধবার (২৪ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরের কুঞ্জবন বাগানে একটি ফুলগাছ রোপনের মধ্য দিয়ে কর্মসুচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান|

স্থানীয় বেসরকারী সংস্থা বেসিক এর উদ্যোগে এই কর্মসুচি গ্রহণ করা হয়েছে| এসময় উপস্থিত ছিলেন, বেসিক-এর নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার| সংস্থার নির্বাহী পরিচালক বলেন, আমাদের এই কর্মসুচির মধ্য দিয়ে উপজেলার সাতটি ইউনিয়ন এবং পৌর এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রেলস্টেশন, হাসপাতাল এবং সড়কের পাশে পর্যায়ক্রমে চার হাজার বিভিন্ন ফুলের চারা রোপন করা হবে| এছাড়াও এক হাজার ফলের গাছ রোপন করা হবে| গাছ আমাদের জীবনের একটি অংশ, তাই আসুন সকলে মিলে ফুলবাড়ীকে ফুলের মত সাজাই, সুস্থ সুন্দর পরিবেশ গড়ি| গাছ লাগাই পরিবেশ বাচাই| এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান বলেন, বৃক্ষ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ| গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কমাতে সাহায্য করে এবং আমাদের সুন্দর ও বাসযোগ্য পৃথিবী উপহার দেয়| বর্তমান সময়ে ˆবশি^ক উষ্ণায়ন এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে| এসব সমস্যা মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই| শুধু গাছ লাগালেই হবে না, সেই গাছের পরিচর্যার দায়িত্বও আমাদের নিতে হবে|

আমি আশা করি, এই কর্মসূচির মাধ্যমে সবাই বৃক্ষরোপণে উৎসাহিত হবে এবং নিজেদের বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের খালি জায়গায় আরও বেশি করে গাছ লাগাবে| আসুন, আমরা সবাই মিলে একটি সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলি|

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com