সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
দোয়ারাবাজারে নেশার টাকার জন্য মাকে মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

দোয়ারাবাজারে নেশার টাকার জন্য মাকে মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

নুরুজ্জামান দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি:
 
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা কলোনী গ্রামে নেশার টাকার জন্য মাকে মারধরের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মা আমিনা বেগম নিজ ছেলে রাব্বির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) থানায় দায়ের করা অভিযোগে আমিনা বেগম জানান, তার প্রথম স্বামী মারা যাওয়ার পর দুই সন্তান নিয়ে তিনি অসহায় হয়ে পড়েন। পরে দ্বিতীয় বিয়ে করেন। ওই সংসারেই ছেলে রাব্বি বসবাস করলেও কিছুদিন ধরে সে মাদকাসক্ত হয়ে পড়ে এবং বিভিন্ন সময় নেশার টাকা চেয়ে তাকে গালিগালাজ ও মারধর করত। এছাড়া খারাপ সঙ্গের প্রভাবে অনলাইন জুয়ার সঙ্গেও জড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেন তিনি। অভিযোগে আরও উল্লেখ করা হয়, সোমবার (১৩ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে রাব্বি নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে সে আমিনা বেগমকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে ঘরের বেড়া ধারালো দা দিয়ে কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে এবং তাকে প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com