সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
ফুলবাড়ীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ফুলবাড়ী এর শুভ উদ্বোধন

ফুলবাড়ীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ফুলবাড়ী এর শুভ উদ্বোধন

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে চলছে ক্যাশবিহীন লেনদেনের যুগে| কিউআর কোড এর মাধ্যমে ক্যাশবিহীন ঝামেলা মুক্ত লেনদেন এর লক্ষ্যে পূবালী ব্যাংক ফুলবাড়ী পিএলসি শাখা ক্যাশলেস ফুলবাড়ী এর শুভ উদ্বোধন করেছে|

গতকাল বুধবার ফুলবাড়ী পূবালী ব্যাংক চত্বরে এই আয়োজন করা হয়| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক ফুলবাড়ী পিএলসি শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মোঃ মামুনুর রশিদ|

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান|

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক বিরামপুর পিএলসি শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মোঃ ইসমাইল হোসেন সরকার|

অনুষ্ঠানে আয়োজকরা জানান বর্তমান আধুনিক বিশ্বে ক্যাশলেস লেনদেন একটি আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা,কিউআর কোর্ডের মাধ্যমে যে কোন লেনদেন করা যাবে|

অনুষ্ঠানের বক্তারা ক্যাশলেস লেনদেনের প্রতি গ্রাহকদের উৎসাহ প্রদান করেন এবং এর বিবিধ সুবিধা তুলে ধরেন|

এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত পূবালী ব্যাংক এর গ্রাহক বৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,পূবালী ব্যাংকের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও স্থানীয় সংবাদ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন|
উদ্বোধনী অনুষ্ঠান শেষ পূবালী ব্যাংক চত্বর থেকে একটি একটি র‌্যালি বের হয়,র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূবালী ব্যাংক চত্বরে এসে শেষ হয়|

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com