সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
বোচাগঞ্জে মাদক কারবারি ১নারীসহ আটক ৪

বোচাগঞ্জে মাদক কারবারি ১নারীসহ আটক ৪

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥
দিনাজপুরের বোচাগঞ্জে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মাদকসহ ৪জন কে আটক করার পাশাপাশি আদালত কর্তৃক ওয়ারেন্ট ভুক্ত একজন আসামীকে ও গ্রেফতার করেছে পুলিশ। মাদকসহ আটককৃতদের নিয়মিত মামলা দিয়ে প্রিজন ভ্যানের সহায়তায় দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মামলা সুত্রে জানাগেছে, ২৪ জুলাই দিবাগত রাতে বোচাগঞ্জ উপজেলাধীন সেতাবগঞ্জ পৌরসভার ৭নং-ওয়ার্ডের বনমালী হরিজন পাড়ার বসবাসকারী তানিয়া রানীর বাসায় মাদক কেনা বেচা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর নির্দেশে এসআই শামীম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ৪১ পুড়িয়া গাজা ও ১পিছ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪জনকে আটক করে রাতেই থানায় নিয়ে আছে। পরবর্তীতে মাদকসহ আটককৃত ৪জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দিয়েছে বোচাগঞ্জ থানা পুলিশ। যাহার মামলা নং-১৩। তারিখ ২৫জুলাই ২০২৬ইং। মামলার আসামীরা হলেন, তানিয়া রানী (৩৪), স্বামী মৃত সোহেল লাল সাং- বনমালীপাড়া, মোঃ সিরাজুল ইসলাম (৫৮), পিতা মৃত জয়নাল আবেদীন সাং- মেলাগাছি গোরস্থান পাড়া, রিপন চন্দ্র রায় (১৯), পিতা নীলকণ্ঠ রায়, সাং- মুরারীপুর। সকলের থানা বোচাগঞ্জ জেলা দিনাজপুর ও সৌরভ রায় সিপন (২০), পিতা সর্বেশ^র রায় আকাশ, সাং-বাবুপাড়া থানা খানসামা জেলা দিনাজপুর। আদালত কর্তৃক ওয়ারেন্ট ভুক্ত ধৃত আসামীর নাম মোঃ মাসুদ রানা (৪০), পিতা নিজাম উদ্দীন সাং-লোহাগাঁও বোচাগঞ্জ দিনাজপুর।
অপর দিকে একের পর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক উদ্ধারের পাশাপাশি মাদক বিক্রেতা ও মাদক সেবীদের গ্রেফতার করায় বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানকে ধন্যবাদ জানিয়েছে এলাকার সচেতন মানুষসহ অভিভাবকবৃন্দ।
এবিষয়ে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, মাদকের কড়াল গ্রাসে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আগামী প্রজন্মকে মাদকমুক্ত সমাজ উপহার দেয়ার জন্য আমাদের যা যা করণীয় আমরা করব। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা জনসাধারণের সর্বাত্বক সহযোগিতা কামনা করছি। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের সাথে জরিত কেউ ছাড় পাবেনা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com