সংবাদ শিরোনাম:
বোচাগঞ্জে সবজির বাজারে শীতের বার্তা, শিমের দাম চড়া এক মঞ্চে বিরামপুরের শিক্ষক সমাজ, বিশ্ব শিক্ষক দিবসে প্রাণের মিলন মেলা ‎ধানজুড়ি সেন্ট ফ্রান্সিস মাধ্যমিক বিদ্যালয়ের ‎উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত ” নাই অভিযোগ, নাই অভিমান ” 💔 কিশোরী ধর্ষণ মামলায় হিলিতে গ্রেপ্তার ২,পলাতক আরও ২ দিনাজপুরে ১,৩১৭ মণ্ডপ পূজার প্রস্তুতি চূড়ান্ত,উৎসবের অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম সংবাদের সাথে ছবি আছে ক্ষতিগ্রস্থ চৌহাটি ও কাজীপাড়া কমিটির সমন্বয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের বিরামপুরে ফুটবলের মহারণ, ২৬ দলের লড়াইয়ে শুরু খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ” খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মোতাহার হোসেনের গণসংযোগ
বোচাগঞ্জে ১৮পিছ ট্যাপেন্টাডলসহ আটক ১

বোচাগঞ্জে ১৮পিছ ট্যাপেন্টাডলসহ আটক ১

বোচাগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি॥ দিনাজপুরের বোচাগঞ্জে চলমান মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ২৬জুলাই দিবাগত রাতে অভিযান চালিয়ে ১৮পিছ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে আটক করেছে।
মামলা সুত্রে জানাগেছে, গত ২৬জুলাই রবিবার দিবাগত রাতে উপজেলার আটগাঁও ইউনিয়নের মোল্লাপাড়া রেলঘুন্টির পাশে মাদক কেনা বেচা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর নির্দেশে এসআই শামীম আকতার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ১৮পিছ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোল্লাপাড়া গ্রামের বসবাসকারী মৃতঃ কাসেম আলীর পুত্র মোঃ সাদেক আলীকে আটক করে রাতেই থানায় নিয়ে আসে। আটককৃত সাদেক আলীর বিরুদ্ধে বোচাগঞ্জ থানায় ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রন আইনের ৩৬(১) ২৯ (ক) ধারার অপরাধ করায় একটি মামলা হয়েছে। মামলা নং-১৫, তারিখ ২০২৬ ইং। এবিষয়ে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, বোচাগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার জন্য আমরা নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সাথে জরিত কাউকে আমরা ছাড় দেবো না।
ক্যাপশনঃ দিনাজপুরের বোচাগঞ্জে ১৮পিছ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com