সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
আমবাড়ীতে জমিতে আমন ধানের চারা রোপনকৃত ক্ষেত নষ্ট করে জমি দখল

আমবাড়ীতে জমিতে আমন ধানের চারা রোপনকৃত ক্ষেত নষ্ট করে জমি দখল

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
আমবাড়ীর মোস্তফাপুর ইউনিয়নে জমিতে রোপনকৃত আমন ধানের চারা নষ্ট করে প্রতিপক্ষরা জমি দখল করে। পার্বতীপুর উপজেলার ৭ নং মোস্তফাপুর ইউনিয়নে অসুর কোর্ট শালাইপুর গ্রামের মোঃ গোলাম রব্বানীর পুত্র মোঃ আব্দুল লতিফ এর আমবাড়ী পুলিশ ফাঁড়িতে গত ২৩-০৭-২০২৬ ইং তারিখে দায়ের কৃত অভিযোগ সূত্রে জানা যায়। পার্বতীপুর উপজেলার হাবিবপুর মৌজার ২.৫২ শতক জমি মৃতঃ আব্দুল সামাদ মন্ডলের ওয়ারিশ মোঃ আশরাফ আলী (৫০) এর নিকট হতে গত ১৮-০৮-২০২১ ইং তারিখে ৫০৫৪ নং রেজিস্ট্রি দলিল মূলে মালিকানা লাভ করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিল।
কিন্তু দলিল দাতা মোঃ আশরাফ আলী তার পিতার ওয়ারিশগণ মোঃ আকবর হোসেন (৬০), মোঃ আনারুল (৫৫), মোছাঃ রানু (৫২), মোছাঃ ছায়মা খাতুন (৪৭), মোঃ আব্দুল কাহার (৩৫), মোঃ কাজল (৩২), মোঃ রিয়াজ (২৫), মোঃ ওয়াজেদ আলী (৬২), মোঃ আকিবুর (৫৮) পিতা ওয়াহেদ মন্ডল, মোঃ আশরাফুল বাবু (৪০), মোঃ আকরাম (৫৫) উভয়ের পিতা আব্দুল সামাদ গ্রাম: অসুর কোর্ট, গংরা দীর্ঘদিন ধরে ঐ জমি জোরপূর্বক জবরদখলের চেষ্টা করে আসছে। জমিজমা সংক্রান্ত বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার সিদ্ধান্ত হলেও প্রতিপক্ষরা তা মানতে নারাজ।
গত ২৯-০৭-২০২৬ ইং তারিখে দুপুর ২টার সময় মোস্তফাপুর ইউনিয়নে কাশিপুর গ্রামের অমর আলীর পুত্র মোঃ রাসেল (৩২) গংদেরকে উল্লেখ্য ব্যক্তিরা ভাড়া করে আনে । ঐ ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দেশিও অস্ত্র ও লাঠিসোটা নিয়ে জমিতে গিয়ে জমিতে লাগানো আমন ধানের চারা নষ্ট করে ফেলে দখল করে নেয়। জমির মালিক মোঃ আব্দুল লতিফ ও তার ভাই মোঃ আল ইমরান লিটন বাঁধা দিতে গেলে তাদেরকে সন্ত্রাসী বাহিনীরা তাড়িয়ে দেয় এবং হত্যার হুমকি দেয়।
এই ঘটনায় মোঃ আব্দুল লতিফ ন্যায় বিচারের আশায় গত ২৩-০৭-২০২৬ ইং তারিখে আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com