সংবাদ শিরোনাম:
বোচাগঞ্জে সবজির বাজারে শীতের বার্তা, শিমের দাম চড়া এক মঞ্চে বিরামপুরের শিক্ষক সমাজ, বিশ্ব শিক্ষক দিবসে প্রাণের মিলন মেলা ‎ধানজুড়ি সেন্ট ফ্রান্সিস মাধ্যমিক বিদ্যালয়ের ‎উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত ” নাই অভিযোগ, নাই অভিমান ” 💔 কিশোরী ধর্ষণ মামলায় হিলিতে গ্রেপ্তার ২,পলাতক আরও ২ দিনাজপুরে ১,৩১৭ মণ্ডপ পূজার প্রস্তুতি চূড়ান্ত,উৎসবের অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম সংবাদের সাথে ছবি আছে ক্ষতিগ্রস্থ চৌহাটি ও কাজীপাড়া কমিটির সমন্বয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের বিরামপুরে ফুটবলের মহারণ, ২৬ দলের লড়াইয়ে শুরু খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ” খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মোতাহার হোসেনের গণসংযোগ
ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা

ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)| শনিবার (২৬ জুলাই) দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়| সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা ও ফুলবাড়ী উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে|
তবে কমিটি বিলুপ্তির কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি| একই সঙ্গে নতুন কমিটি গঠনের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নির্দেশনা বা সময়সূচিও জানানো হয়নি| এ বিষয়ে সদ্য বিলুপ্ত ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ খুরশিদ আলম মতি বিষয়টি নিশ্চিত করে বলেন, সর্বশেষ ২০১৭ সালে ফুলবাড়ী ও
পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছিল| সেই কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে| তিনি আরও বলেন, উপজেলা ও পৌর বিএনপির পদে থাকা কয়েকজন নেতা গত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা করেছিলেন| পাশাপাশি আসন্ন ¯’ানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা ছিল| এসব বিষয় বিবেচনায় নিয়ে উপজেলা কমিটি বিলুপ্ত করার জন্য দলের কেন্দ্রীয় নেতত্বের কাছে আবেদন করা হয়েছিল| সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় নেতবৃন্দ কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত নিয়েছে| অধ্যক্ষ খুরশিদ আলম মতি জানান, অল্প সময়ের মধ্যেই ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির পাশাপাশি দুই পৌর বিএনপির বিদ্যমান কমিটিও বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হতে পারে|

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com