সংবাদ শিরোনাম:
খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মোতাহার হোসেনের গণসংযোগ কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ নিয়ামতপুরে কারাম উৎসব ২০২৬ অনুষ্ঠিত ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

পেয়ার আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার (৯ আগস্ট) দুপুরে রাণীশংকৈল উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে এবং বেসরকারি সংস্থা ইএসডিও’র থ্রাইভ প্রকল্প ও কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ)-এর সহযোগিতায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দুপুরে রাণীশংকৈল পৌর শহরের ইএসডিও কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে উপজেলার বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের নারী, পুরুষ ছাত্র ছাত্রীরা অংশ নেন। র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাণীশংকৈল উপজেলা বিএনপির আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ। সভায় আরও বক্তব্য দেন রাণীশংকৈল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহসিন আলী, উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সাবেক সাধারণ সম্পাদক কবিরাজ মুরমু, সিরাই সরেন ও মানিক মাস্টার।
সাংবিধানিক স্বীকৃতি ও পৃথক ভূমি কমিশনের দাবি
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সমতলের আদিবাসীদের ভূমি অধিকার ও ভূমি-সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানে পৃথক ভূমি কমিশন গঠন করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, আদিবাসীদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য দেশের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সম্পদ। এসব ঐতিহ্য সংরক্ষণে রাষ্ট্রীয় ও বেসরকারি পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। পাশাপাশি আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও জীবনমান উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনায় আদিবাসী নারীদের স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তায় আদিবাসী জনগোষ্ঠীর সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সহ-সভাপতি শান্ত পাহান, আদিবাসী নেতা সুজন মুরমু, যোসেফ, সরেন, কান্ত পাহান, ইএসডিও থ্রাইভ প্রকল্পের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মো. ফজলু ইসলাম, কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ)-এর স্বদেশ চন্দ্রসহ ইএসডিও থ্রাইভ প্রকল্পের কমিউনিটি ভলান্টিয়ার ও সিডিএ এর কর্মীরা।
এছাড়া অনুষ্ঠানে রাণীশংকৈল উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দিবসটি ঘিরে আদিবাসী সম্প্রদায়ের মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com