
রংপুরে বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-এর জেলা কমিটি গঠন; সভাপতি জয় বাবু, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার
নিজস্ব প্রতিবেদক, রংপুর:
৩০ জুন, ২০২৬ইং
রংপুরে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-এর রংপুর জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জুন, ২০২৬) সকাল ৮:০০ ঘটিকায় রংপুর আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘ, ধাপ, রংপুর-৫৪০০ প্রাঙ্গণে এই কমিটি গঠন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-এর কেন্দ্রীয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন দলটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে রংপুর জেলা শাখার জন্য একটি নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এই কমিটিতে জয় বাবু পাহান-কে সভাপতি এবং রিপন ধানোয়ার-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন:
সহ-সভাপতি:ফিলিমোন মুর্মু
যুগ্ম সাধারণ সম্পাদক:রতন টপ্পো
সাংগঠনিক সম্পাদক:মাইকেল টুডু
কোষাধ্যক্ষ:নয়ন পাহান
মহিলা বিষয়ক সম্পাদক:তুলসী রানী
প্রচার সম্পাদক:আনন্দ পাহান
দপ্তর সম্পাদক:উত্তম পাহান
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক:মিনা টপ্পো
ক্রীড়া সম্পাদক:প্রদীপ পাহান
ধর্ম বিষয়ক সম্পাদক:মেরিনা সরেন
শিক্ষা বিষয়ক সম্পাদক:দিপালী লাকড়া
এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন— রতন পাহান, রবীন্দ্র ধানোয়ার, জুয়েল হাঁসদা, মিনতি রানী, মনিকা রানী, মুক্তি রানী, সুমন কুজুর এবং রাশিক মুর্মু।
অনুষ্ঠানে বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা, সামাজিক উন্নয়ন এবং রাজনৈতিক ক্ষমতায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মীবৃন্দ।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply