সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর 

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর 

পেয়ার আলী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় শ্রী শিবা রাণী (১৫) নামে এক নবম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

শনিবার সকালে পৌরশহরের কুয়েতি মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিবা রাণী উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোবিলাল রায়ের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে কোচিং শেষে সাইকেলে করে বাড়ি ফিরছিল শিবা রাণী। পথে কুয়েতি মসজিদ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক্টর তার সাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাক্টরচালককে আটক করে পুলিশে খবর দেয়। পরে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টর ও চালককে হেফাজতে নেয় এবং নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, ঘাতক ট্রাক্টর ও চালককে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

স্থানীয়দের অভিযোগ, কুয়েতি মসজিদ এলাকায় সড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল ও নিয়ন্ত্রণহীন গতি দীর্ঘদিন ধরে ঝুঁকি তৈরি করছে। তারা এলাকাটিতে ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com