সংবাদ শিরোনাম:
খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মোতাহার হোসেনের গণসংযোগ কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ নিয়ামতপুরে কারাম উৎসব ২০২৬ অনুষ্ঠিত ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়
বিরামপুরে একই পরিবারের চার শিশুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ: সুষ্ঠু তদন্তের দাবি এলাকাবাসীর

বিরামপুরে একই পরিবারের চার শিশুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ: সুষ্ঠু তদন্তের দাবি এলাকাবাসীর

নিজস্ব প্রতিবেদক | বিরামপুর (দিনাজপুর) দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের পশ্চিম জয়দেবপুর আবাসন প্রকল্প এলাকায় একই পরিবারের চার শিশুর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,গত কয়েক মাসের ব্যবধানে বক্কর আলীর পরিবারের চার শিশুর অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। বিষয়টি নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং ঘটনাগুলোর সুষ্ঠু তদন্তের দাবি উঠেছে। স্থানীয়দের দাবি, প্রথমে পরিবারের তিন শিশুর মৃত্যু হয়। পরে গত পবিত্র ঈদুল আজহার প্রায় দুই দিন আগে পরিবারের আরেক শিশু জুইপা মনি (প্রায় ১১ বছর) মারা যায়। এলাকাবাসীর অভিযোগ, চারটি মৃত্যুর ঘটনাই একই পরিবারের সদস্যদের ঘিরে সন্দেহের জন্ম দিয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা এখনো কোনো তদন্ত সংস্থা আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করেন নাই। পক্ষান্তরে যদি কোন আইনপ্রয়োগকারী সংস্থা তদন্ত করেন তবে আসল ঘটনার মুল জোট খুলবে বলে এলাকার জনতার জোরদাবী। এলাকাবাসীর ভাষ্যমতে, প্রথম তিন শিশুকে আবাসন এলাকার সেলিমের বাড়ির পাশে এবং জুইপা মনিকে স্থানীয় নরুলের বাড়ির পশ্চিম পাশে দাফন করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, বিষয়টি নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে নানা আলোচনা রয়েছে। তারা দাবি করেন,ঘটনাগুলোর সঠিক তদন্ত হলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।
স্থানীয়দের আরও অভিযোগ,প্রতিটি মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য আকবর হোসেনকে অবহিত করা হলেও বিষয়গুলো যথাযথ ভাবে তদন্তের উদ্যোগ গ্রহণ করেন নাই বলে তার বিরুদ্ধে অভিযোগ তোলেন।
তবে এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্যের বক্তব্যে তিনি জানান উক্ত বিষয়ে আমি জেনেছি তবে অভিযোগের তেমন কিছু নাই বলে জানান। এবিষয়ে খানপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড সদস্য ও বিরামপুর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বলেন, “আমি বিষয়টি প্রায় দুই দিন আগে জানতে পেরেছি। ঘটনা গুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া একান্ত প্রয়োজন। তদন্তে যদি কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়,তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।”
খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
“চিত্তরঞ্জন পাহান ” এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ঘটনাটি নিয়ে বিভিন্ন ধরনের কথা শুনছি। লিখিত অভিযোগ পেলে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” স্থানীয়দের দাবি,আবাসন প্রকল্প সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনেকেই ঘটনাগুলো সম্পর্কে অবগত রয়েছেন। এ কারণে অনেক অভিভাবক নিজেদের সন্তানদের ওই পরিবারের বাড়ির আশপাশে যাতায়াত করতে নিরুৎসাহিত করছেন বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর প্রশ্ন,যদি কোনো শিশুর মৃত্যু অস্বাভাবিক হয়ে থাকে, তবে প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি। তারা সংশ্লিষ্ট প্রশাসন,পুলিশ এবং শিশু সুরক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com