সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
রংপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎

রংপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎

মোঃ আফজাল হোসেন দিনাজপুর জেলা প্রতিনিধি: ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণে রংপুরে পালিত হলো ‘ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP), রংপুর জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

‎আজ ৩০ জুন ২০২৬, মঙ্গলবার সকাল ০৯:০০ ঘটিকায় রংপুর আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ সংঘ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP) রংপুর জেলা শাখার সভাপতি জয়বাবু পাহান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিরামপুর, দিনাজপুর এবং বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন:

‎শ্যামল মার্ডী সভাপতি, বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP), দিনাজপুর জেলা শাখা ও সভাপতি, রংপুর আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ সংঘ।
‎রেভারেন্ড সখরীয বৈরাগী পালক প্রধান, রংপুর আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ সংঘ।
‎শীতলী রানী পাহান মহিলা সদস্যা (৪, ৫ ও ৬নং ওয়ার্ড), ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ এবং সদস্যা, বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP), কেন্দ্রীয় কমিটি।
‎ফ্লাবিয়াস হেমব্রম সদস্য (৫নং ওয়ার্ড), ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ এবং সভাপতি, বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP), বিরামপুর উপজেলা শাখা।
‎নগেন্দ্রনাথ পাহান সদস্য (৮নং ওয়ার্ড), ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ এবং সদস্য, বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP), দিনাজপুর জেলা শাখা।
‎জয় পাহান সভাপতি বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP) রংপুর জেলা শাখা।
‎রিপন ধানোয়ার সাধারণ সম্পাদক, বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP), রংপুর জেলা শাখা।
‎শ্রীমতি মিনা টপ্প্য মহিলা সদস্যা (১, ২ ও ৩নং ওয়ার্ড), লোহানীপাড়া ইউনিয়ন পরিষদ (বদরগঞ্জ, রংপুর) এবং সাধারণ সম্পাদক, বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP), বদরগঞ্জ উপজেলা শাখা।
‎উত্তম পাহান সভাপতি, বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP), রংপুর সদর উপজেলা শাখা।

‎আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের তাৎপর্য তুলে ধরেন এবং আদিবাসী সম্প্রদায়ের অধিকার রক্ষা ও অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com