সংবাদ শিরোনাম:
নিজ আঙিনা পরিষ্কার রাখি’ডেঙ্গু প্রতিরোধে বিরামপুরে জনসচেতনতা অভিযান ছয় মাসের সন্তানকে পাশে রেখে ক্যারিয়ার গড়ার স্বপ্নে আদিবাসী কিশোরী দুলালী পাহান দেশ পুনর্গঠনে সময় প্রয়োজন: ডাক্তার জাহিদ হোসেন বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ রেখেই মেয়াদ উত্তীর্ণ করার পর গোপনে পুড়িয়ে ফেলা হচ্ছে! জানেনা কেউ! ঔষধ বঞ্চিত হচ্ছে দরিদ্র মানুষ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৯ অক্টোবর নিখোঁজের চার দিন পর টয়লেটের ট্যাংকিতে রাজমিস্ত্রির অর্ধগলিত মরদেহ বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত রাস্তা নির্মাণে নিম্ন মানের কাজ, দেখার কেউ নেই বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে সারাদেশে কারাম পূজা: আদিবাসী ঐতিহ্য, বিশ্বাস ও সংস্কৃতির প্রাণের উৎসব ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়নের করমতলি সর্বজনীন দূর্গা মন্দিরের ছাদ ঢালাই উদ্বোধন ‎

বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়নের করমতলি সর্বজনীন দূর্গা মন্দিরের ছাদ ঢালাই উদ্বোধন ‎

নিজস্ব প্রতিবেদক:
‎জমকালো আয়োজন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো করমতলি সর্বজনীন দুর্গা মন্দিরের নতুন ভবনের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্যা (সংরক্ষিত নারী আসন) শ্রীমতি শীতলি পাহান।

‎উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বক্তারা মন্দিরের সার্বিক উন্নয়ন ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। ইউপি চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান তাঁর বক্তব্যে বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। ধর্মীয় উপাসনালয়ের উন্নয়ন ও অবকাঠামোগত প্রসারে ইউনিয়ন পরিষদ থেকে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।”

‎এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ভক্ত ও সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন। ছাদ ঢালাই উদ্বোধন শেষে বিশ্বশান্তি ও সবার মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com