সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
🔴 ফুলবাড়ী সীমান্তে টানা অভিযানে বিপুল মাদক জব্দ,বিজিবির কঠোর অবস্থান

🔴 ফুলবাড়ী সীমান্তে টানা অভিযানে বিপুল মাদক জব্দ,বিজিবির কঠোর অবস্থান

এমডি রেজওয়ান আলী (ব্যুরো প্রধান)
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সীমান্তে টানা কয়েক দিনের অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর আওতাধীন বিভিন্ন বিওপি ও বিশেষ ক্যাম্পের অভিযানে মোট প্রায় ৫ লক্ষাধিক টাকার মাদক উদ্ধার করা হয়েছে। 📅 ২৩ ও ২৪ মার্চ ২০২৬:
আমতলী বিওপি,কাটলা ও বিরামপুর বিশেষ ক্যাম্পের পৃথক অভিযানে ১ জন আসামিসহ ৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট,একটি মোবাইল ফোন,একটি গ্রামীণফোন সিম এবং ৪৫৪ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। এসবের আনুমানিক মূল্য প্রায় ৭২,৮০০ টাকা। 📅 ২৫ মার্চ ২০২৬: চৌঠা ও খানপুর বিওপি’র অভিযানে মালিকবিহীন অবস্থায় ২,৬৭০ পিস ট্যাবলেট ও ৫০০ পিস ইনজেকশন উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের মূল্য ধরা হয়েছে প্রায় ২,৮৮,৬০০ টাকা। 📅 ২৫ ও ২৬ মার্চ ২০২৬: বিরামপুর বিশেষ ক্যাম্পের অভিযানে মালিকবিহীন ৬৬৪ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ৯৯,৬০০ টাকা। 📅 ২৭ মার্চ ২০২৬ (ভোররাত): দাইনুর বিওপি’র অভিযানে ২,২৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য ১,৮০,০০০ টাকা। বিজিবির অবস্থান:
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ আমিনুর রহমান জানান,সীমান্তে চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি বিওপি কমান্ডারকে সতর্ক রাখা হয়েছে যাতে কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশ বা মাদক প্রবেশ করতে না পারে। টানা এই অভিযানে সীমান্তে বিজিবির তৎপরতা নতুন করে দৃশ্যমান হয়েছে। মাদক ও চোরাচালান রোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com