সংবাদ শিরোনাম:
জনগণের টাকায় দায়সারা কাজ! বেপারীটোলা গেন্দা বাজার সড়কে অনিয়মের অভিযোগ দোয়ারাবাজারে ইরারর বিভিন্ন প্রকল্প পরিদর্শনে ইউএনও অরূপ রতন সিংহ সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের অভি’যা’নে ওয়া’রেন্ট ভূ’ক্ত এক আ’সা’মী গ্রে’ফ’তার সুনামগঞ্জে ইয়াবা মাদক নির্মূল অভিযান ৩ জন আটক। বিরামপুরে এতিমখানা মাদ্রাসায় মরহুমা বেগম জেবুন্নেছার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু বিরামপুরে স্বর্ণের বার রহস্য: পুলিশের বিরুদ্ধে গোপনে অভিযোগ, ওসির ভূমিকা নিয়ে চাঞ্চল্য ‎বিশ্ব মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন চিন্তরঞ্জন পাহান চেয়ারম্যান স্ত্রী ও নবজাতক সন্তানকে নিয়ে উধাও: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগ থানায় থ্যালাসেমিয়া প্রতিরোধে কঠোর বার্তা দিলেন মন্ত্রী জাহিদ হোসেন
নবাবগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রি—অভিযানে আটক ১

নবাবগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রি—অভিযানে আটক ১

এমডি রেজওয়ান আলী বুরো প্রধান:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কৃষ্ণজীবনপুর এলাকায় গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে ওই এলাকায় সন্দেহজনকভাবে মাংস বিক্রির কার্যক্রম চলছিল। মঙ্গলবার রাতে কয়েকজন সচেতন এলাকাবাসীর সন্দেহ হলে তারা বিষয়টি নজরদারিতে রাখেন। একপর্যায়ে গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রির প্রমাণ পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে অভিযান চালান। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাংস জব্দ করা হয়। পরে এলাকাবাসী পুলিশের কাছে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করে।
পুলিশ জানায়,আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। এদিকে,এমন ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com