সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
পাঁচবিবিতে ক্যাসিনো জুয়ায় আসক্ত সাজু পুলিশের হাতে গ্রেফতার

পাঁচবিবিতে ক্যাসিনো জুয়ায় আসক্ত সাজু পুলিশের হাতে গ্রেফতার

বিশেষ প্রতিবেদন:
জয়পুরহাটের পাঁচবিবিতে মোবাইল ক্যাসিনো জুয়ায় আসক্ত সাজু পুলিশের হাতে আটক হয়েছে।
৩ই এপ্রিল শুক্রবার সন্ধ্যার পর উপজেলার আওলাই ইউনিয়নের পাইকর দড়িয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানা পুলিশের একটি চৌকস দল
অভিযান করে মইনুল মন্ডলের ছেলে সাজু মন্ডল (৩০) কে গ্রেফতার করে পাঁচবিবি থানা পুলিশ।
গ্রেফতারের পর সাজু মন্ডল কে জিজ্ঞাসাবাদে তিনি ক্যাসিনো জুয়ায় আসক্তর কথা স্বীকার করেন, এবং তার নিকট থেকে মোবাইল ক্যাসিনো জুয়া খেলার তথ্য প্রমাণাদি উদ্ধার করেন।
এ বিষয়ে আওলাই ইউনিয়নের অত্র গ্রামের আশেপাশের লোকজনের সাথে সাংবাদিকদের কথা হলে গ্রামের লোকজন জানান , ক্যাসিন জুয়া খেলে সাজু মন্ডল হঠাৎ করেই ধনী হয়ে গেছেন , গত দুই বছরে তিনি বিঘায় বিঘায় জমি কেনা সহ বাড়ি করেছেন, এলাকায় চলাফেরা করেন বিশিষ্ট শিল্পপতির সন্তানদের মতো, অথচ সাজুর বাবা করেন গরুর ব্যবসা, ছোট ভাই চালান অটো, অত্র এলাকায় সাজু ক্যাসিনো সম্রাট ও সুদের ব্যবসায়ী হিসেবে পরিচিত।

পাঁচবিবিতে এই সাজুর মত রয়েছে অগণিত ক্যাসিনো জুয়া খেলার সম্রাট, এদের অনেকে অশিক্ষিত, ইতিমধ্যেই প্রায় সম্রাট রাই করেছেন দুইতলা বাড়ি ,অনেক জমি জমা , হয়েছেন নগদ টাকার মালিক ।
এই ক্যাসিনো সম্রাটদের ফাঁদে পড়ে এলাকার শত শত মানুষ মোবাইল জুয়ায় আসক্ত হয়ে হারিয়েছেন নিজের সম্পদ, বাবার সম্পদ ,বাড়িঘর, গরু-ছাগল টাকা পয়সা।
অনেকেই সবকিছু হারিয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ।

তাই সুশীল সমাজের ব্যক্তিত্ব ,শিক্ষক মন্ডলী , সুধীজন,
মনে করেন এই ক্যাসিনোর এজেন্ট , সহকারী এজেন্ট,
এখনই তাদের কার্যক্রম বন্ধ করা না গেলে দেশ ও জাতি
বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন।
এদের সকল কে গ্রেপ্তার করে আইনের আওয়তায় আনার জোর দাবি জানান।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান সাংবাদিকদের বলেন, ক্যাসিনো জুয়া খেলায় যাহারা আসক্ত তাদের সকলকেই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে এটা প্রক্রিয়াধীন,
অভিযান অব্যাহত থাকবে, আমরা গোপন সংবাদের ভিত্তিতে সাজুকে গ্রেফতার করে তাহার বিরুদ্ধে মামলা দায়ের করে বিচারের জন্য আদালতে প্রেরণ করেছি।
পাঁচবিবি থানার মামলা নাম্বার ৪ ,তাং৪/৪/২৬ ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com