সংবাদ শিরোনাম:
জনগণের টাকায় দায়সারা কাজ! বেপারীটোলা গেন্দা বাজার সড়কে অনিয়মের অভিযোগ দোয়ারাবাজারে ইরারর বিভিন্ন প্রকল্প পরিদর্শনে ইউএনও অরূপ রতন সিংহ সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের অভি’যা’নে ওয়া’রেন্ট ভূ’ক্ত এক আ’সা’মী গ্রে’ফ’তার সুনামগঞ্জে ইয়াবা মাদক নির্মূল অভিযান ৩ জন আটক। বিরামপুরে এতিমখানা মাদ্রাসায় মরহুমা বেগম জেবুন্নেছার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু বিরামপুরে স্বর্ণের বার রহস্য: পুলিশের বিরুদ্ধে গোপনে অভিযোগ, ওসির ভূমিকা নিয়ে চাঞ্চল্য ‎বিশ্ব মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন চিন্তরঞ্জন পাহান চেয়ারম্যান স্ত্রী ও নবজাতক সন্তানকে নিয়ে উধাও: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগ থানায় থ্যালাসেমিয়া প্রতিরোধে কঠোর বার্তা দিলেন মন্ত্রী জাহিদ হোসেন
বিরামপুরে ক্রীড়াঙ্গনে ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

বিরামপুরে ক্রীড়াঙ্গনে ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

✍️ এমডি রেজওয়ান আলী,বুরো প্রধান-দিনাজপুরের বিরামপুর-এর অন্যতম ক্রীড়া প্রতিষ্ঠান “শাইখ স্পোর্টস”এর স্বত্বাধিকারী নাসির উদ্দিন খন্দকার লিটন-এর ওপর ন্যাক্কার জনক ও বর্বরোচিত হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে বিরামপুর সরকারি কলেজ মাঠ-এ বিরামপুর সরকারি কলেজ মাঠ ক্রিকেট কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক মেজবাউল ইসলাম লাইজু,সাবেক ফুটবলার মোঃ ইস্তামুল ইসলাম মেম্বার, ক্রীড়ামোদী মোঃ জাহাঙ্গীর আলম, লিজেন্ডস খেলোয়াড় দেওয়ান আলামিন,ক্রীড়া সংগঠক ডাঃ মোঃ শাহ আলম সাজিদ,বিরামপুর একাডেমির সংগঠক মোঃ মাহমুদুল হাসান, সংগঠক মোঃ ইমরুল কায়েস সোহাগ,উদীয়মান ক্রিকেটার মোঃ দোলন,ফুটবলার মোঃ হিরা প্রমুখ। বক্তারা বলেন,বিরামপুর এর ক্রীড়াঙ্গনের দুঃসময়ে খেলাধুলাকে এগিয়ে নিতে নাসির উদ্দিন খন্দকার লিটন এর ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা “শাইখ স্পোর্টস” দীর্ঘদিন ধরে স্থানীয় ফুটবল ও ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। টুর্নামেন্ট আয়োজন, খেলোয়াড়দের প্রশিক্ষণ,ক্রীড়া সামগ্রী প্রদান,আর্থিক সহায়তা সব ক্ষেত্রেই তাঁর অবদান প্রশংসনীয়। কিন্তু দুঃখজনকভাবে,গত শনিবার বিরামপুর বড় মাঠে অনুষ্ঠিত “বিরামপুর চ্যালেঞ্জ কাপ” ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে পরাজয় মেনে নিতে না পেরে হিরোস অফ এইচএসকে দলের অধিনায়ক হাবিব আহসান রিপন পূর্বপরিকল্পিত ভাবে দলবল নিয়ে থানাপাড়া নেক্সাস দলের খেলোয়াড়দের ওপর হামলা চালায়।
এ সময় নাসির উদ্দিন খন্দকার লিটন ও নেক্সাস দলের অধিনায়ক বাপ্পিকেও মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। বক্তারা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে ক্রীড়াঙ্গনের জন্য চরম লজ্জাজনক ও সমাজের জন্য হুমকিস্বরূপ উল্লেখ করে তীব্র নিন্দা জানান। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সভা থেকে হুঁশিয়ারি দেওয়া হয়। ক্রীড়াঙ্গন হোক নিরাপদ ও সুন্দর
এই প্রত্যাশাই সকলের।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com