সংবাদ শিরোনাম:
খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মোতাহার হোসেনের গণসংযোগ কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ নিয়ামতপুরে কারাম উৎসব ২০২৬ অনুষ্ঠিত ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়
মহান মে দিবস উপলক্ষে ৩নং খানপুর ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান

মহান মে দিবস উপলক্ষে ৩নং খানপুর ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান

বিশেষ প্রতিবেদন: মহান মে দিবস উপলক্ষে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা ৩নং খানপুর ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান
ঐতিহাসিক মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ৩নং খানপুর ইউনিয়নসহ দেশ-বিদেশের সকল শ্রমজীবী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন
‎
‎এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক গৌরবোজ্জ্বল দিন। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেটে শ্রমিকরা ন্যায্য মজুরি ও দৈনিক আট ঘণ্টা কর্মঘণ্টার দাবিতে যে আত্মত্যাগ করেছিলেন, তার ফলেই আজ বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।”
‎
‎
‎তিনি আরও বলেন, “শ্রমিক ও মেহনতি মানুষই উন্নয়নের মূল চালিকাশক্তি। আমাদের প্রিয় ৩নং খানপুর ইউনিয়নের গ্রামাঞ্চলে বসবাসরত কৃষক, দিনমজুর ও সকল শ্রমজীবী মানুষের পরিশ্রমেই গড়ে ওঠে গ্রামীণ অর্থনীতি। আসন্ন নির্বাচনে আবারও আমি আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি। পুনরায় নির্বাচিত হলে মেহনতি মানুষের অধিকার রক্ষা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব।”
‎
‎পরিশেষে তিনি মহান মে দিবসে সকল শ্রমিকের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং শ্রমিক-মালিকের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সকলকে আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com