সংবাদ শিরোনাম:
জনগণের টাকায় দায়সারা কাজ! বেপারীটোলা গেন্দা বাজার সড়কে অনিয়মের অভিযোগ দোয়ারাবাজারে ইরারর বিভিন্ন প্রকল্প পরিদর্শনে ইউএনও অরূপ রতন সিংহ সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের অভি’যা’নে ওয়া’রেন্ট ভূ’ক্ত এক আ’সা’মী গ্রে’ফ’তার সুনামগঞ্জে ইয়াবা মাদক নির্মূল অভিযান ৩ জন আটক। বিরামপুরে এতিমখানা মাদ্রাসায় মরহুমা বেগম জেবুন্নেছার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু বিরামপুরে স্বর্ণের বার রহস্য: পুলিশের বিরুদ্ধে গোপনে অভিযোগ, ওসির ভূমিকা নিয়ে চাঞ্চল্য ‎বিশ্ব মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন চিন্তরঞ্জন পাহান চেয়ারম্যান স্ত্রী ও নবজাতক সন্তানকে নিয়ে উধাও: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগ থানায় থ্যালাসেমিয়া প্রতিরোধে কঠোর বার্তা দিলেন মন্ত্রী জাহিদ হোসেন
দরগাঁজল আদিবাসী সাইনিং ইস্টার স্কুল শিশুদের স্বপ্নের পাঠশালা উদ্বোধন

দরগাঁজল আদিবাসী সাইনিং ইস্টার স্কুল শিশুদের স্বপ্নের পাঠশালা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুর বিরামপুর উপজেলা ৩নং খানপুর ইউনিয়নের দরগাঁজল গ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আদিবাসী সাইনিং ইস্টার স্কুল পাঠশালার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল বেলা বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অবস্থিত আদিবাসী অধ্যুষিত দরগাঁজল পাড়ায় এ পাঠশালার উদ্বোধন করেন চিন্তরঞ্জন পাহান চেয়ারম্যান ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ বিরামপুর দিনাজপুর।
এ সময় তিনি বলেন, এই পাঠশালাটি সুবিধাবঞ্চিত শিশুদের জীবন মান পরিবর্তনের মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করবে। আমি মনে করি অজো পাড়া গ্রামের এ শিশুরা বিভিন্ন সুবিধা গ্রহণের পাশাপাশি নিজেদের চরিত্র গঠন করতে পারবে যা শুধু তাদের নিজেদের জন্যই নয় বরং সমাজ রাষ্ট্রের জন্যও কল্যাণ বয়ে আনবে। এ ছাড়াও নতুন প্রজন্মকে আনন্দপূর্ণ সুন্দর করে গড়ে তোলা, ঝরে পড়া রোধ করা এবং শিশুদের স্বপ্ন দেখিয়ে বড় করে তোলা, বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদক ও সন্ত্রাসমুক্ত নতুন প্রজন্ম গড়ে তোলাও এর অন্যতম লক্ষ্য।
‎মূলত সাঁওতাল কমিউনিটি সংগঠনের উদ্যোগ গ্রহণের মাধ্যমে আদিবাসী সাইনিং ইস্টার স্কুল পরিচালনা করেছেন। যাদের সমন্বয়ে সাঁওতাল কমিউনিটি সংগঠনের যাত্রা আদিবাসী সাইনিং ইস্টার স্কুল কমিটির প্রধান অথরিটি রেমিটেন্স যোদ্ধা ডাক্তার সনাতন মুর্মু USA, ডাক্তার সোলেমান মার্ডি পাঁচবিবি, Joseph hasda ঢাকা, ব্যবস্থাপক ও প্রতিষ্ঠাতা লুসি চড়ে সাঁওতাল কমিউনিটি সংগঠন।
‎৩নং খানপুর ইউনিয়ন চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান এমন মহান উদ্যোগকে স্বাগত জানান এবং তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‎আদিবাসী সাইনিং ইস্টার স্কুলের পাঠশালার পরিচালক বিশিষ্ট সমাজ সেবক লুসি চড়ে সঞ্চালনায় আরও বক্তব্য দেন আদিবাসী সাইনিং ইস্টার স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি, গ্রাম প্রধান, সিভেসটার চড়ে প্রয়াগপুর বিট কর্মকর্তা চরকাইরেঞ্জ আইয়ুব আলী, দৈনিক সময়ের আলোচিত বার্তা প্রকাশক ও সম্পাদক আসাদুল ইসলাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ৩নং খানপুর ইউনিয়ন চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান এর পক্ষ থেকে আদিবাসী সাইনিং ইস্টার স্কুলের পাঠশালার প্রায় চল্লিশ জন শিক্ষার্থীর মাঝে কলম, চকলেট, উপহার প্রদান করা হয়। অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান। আদিবাসী সাইনিং ইস্টার স্কুলের বিভিন্ন সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com