সংবাদ শিরোনাম:
রাণীশংকৈলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা রংপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎ রংপুরে বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার ‎ দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপিত ভূয়া অষ্টম শ্রেণির সনদে আয়া পদে চাকুরির অভিযোগ! শিয়ালা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের নেপথ্যে কে? বিরামপুরে অসহায় মানুষের পাশে বিএনপি নেতা রেজাউল করিম রেজু: দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধীসহ পরিবারের মাঝে ‘জিয়ার চাল’ বিতরণ হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দোয়ারাবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন
🛑 বিরামপুরে গরুর মাংস নিয়ে চাঞ্চল্য দুর্গন্ধ ছড়ানো মাংস বিক্রির অভিযোগে আটক ২

🛑 বিরামপুরে গরুর মাংস নিয়ে চাঞ্চল্য দুর্গন্ধ ছড়ানো মাংস বিক্রির অভিযোগে আটক ২

এমডি রেজওয়ান আলী বুরো প্রধান:
📍 দিনাজপুরের বিরামপুর উপজেলায় গরুর মাংস বিক্রি নিয়ে জনমনে তীব্র কৌতূহল ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। দুর্গন্ধযুক্ত মাংস বিক্রির অভিযোগ উঠায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার বিবরণে জানা যায়,১০ এপ্রিল ২০২৬, আনুমানিক সকাল ৮টার দিকে উপজেলার জোয়াল কামড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ক্রেতারা অভিযোগ করেন, বিক্রিত গরুর মাংস থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল এবং সেটি মরা গরুর মাংস হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন। জানা যায়,পায়ে সমস্যাগ্রস্ত একটি গরু ৮৫ হাজার টাকায় বিক্রি করা হয়। পরে সেই গরুর মাংস বাজারে বিক্রি করা হলে বিষয়টি নিয়ে জনমনে সন্দেহের সৃষ্টি হয়। অভিযুক্ত ও আটক পলাতকের বিষয়ে জানা যায়,
আজিম (পিতা: নেহাল) রাতুল (পিতা: রউফ) আটক:হয়েছেন,আব্দুল হাকিম (পিতা: ইমান) মোঃ মামুন (পিতা: মোঃ রেজাউল) সকলের বাড়ি জোয়াল কামড়া গ্রামে। প্রশাসনের পদক্ষেপ
খবর পেয়ে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ইসমাইল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। জনতার মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে বিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গরুর মালিক ও মাংস বিক্রেতাকে থানায় নিয়ে যায়।আইনগত ব্যবস্থা পুলিশ জানায়,মাংসের নমুনা পরীক্ষা এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে সতর্কতা
এ ঘটনায় জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির বিরুদ্ধে কঠোর নজরদারি জোরদারের আশ্বাস দিয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com