সংবাদ শিরোনাম:
রাণীশংকৈলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা রংপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎ রংপুরে বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার ‎ দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপিত ভূয়া অষ্টম শ্রেণির সনদে আয়া পদে চাকুরির অভিযোগ! শিয়ালা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের নেপথ্যে কে? বিরামপুরে অসহায় মানুষের পাশে বিএনপি নেতা রেজাউল করিম রেজু: দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধীসহ পরিবারের মাঝে ‘জিয়ার চাল’ বিতরণ হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দোয়ারাবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন
দোয়ারাবাজারে ইরারর বিভিন্ন প্রকল্প পরিদর্শনে ইউএনও অরূপ রতন সিংহ

দোয়ারাবাজারে ইরারর বিভিন্ন প্রকল্প পরিদর্শনে ইউএনও অরূপ রতন সিংহ

নুরুজ্জামান (দোয়ারাবাজার সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ইরার বিভিন্ন চলমান প্রকল্প পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ। মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, উপকারভোগীদের অবস্থা এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সরেজমিনে দেখতে সোমবার (১১ মে) দিনব্যাপী তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ইউএনও অরূপ রতন সিংহ ইরার বাস্তবায়নাধীন মানবিক সহায়তা, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি, স্যানিটেশন এবং জীবিকাভিত্তিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। তিনি প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা-অসুবিধা ও প্রকল্পের বাস্তব চিত্র সম্পর্কে খোঁজখবর নেন। এসম উপস্থিত ছিলেন লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক জহিরুল ইসলাম। এ সময় তিনি বলেন, সরকারি উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোও সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে গ্রামীণ জনপদে শিক্ষা, স্বাস্থ্য ও সচেতনতা বৃদ্ধিতে এনজিওগুলোর কার্যক্রম ইতিবাচক পরিবর্তন আনছে। তবে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং প্রকৃত উপকারভোগীদের কাছে সেবাগুলো পৌঁছে দিতে হবে। তিনি আরও বলেন, “সরকার মানুষের কল্যাণে কাজ করছে। বেসরকারি সংস্থাগুলো যদি আন্তরিকতা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে কাজ করে, তাহলে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ আরও বেশি উপকৃত হবে। মাঠপর্যায়ে প্রকল্পের কার্যকারিতা নিয়মিত তদারকি করা প্রয়োজন।”পরিদর্শনকালে ইউএনও বিভিন্ন প্রকল্প এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের মতামত শোনেন এবং বাস্তবায়ন কাজে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি প্রকল্পের গুণগত মান বজায় রাখা, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় ইরার প্রকল্প কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজকর্মী, উপকারভোগী পরিবার এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা ইউএনও’র এমন সরেজমিন পরিদর্শনকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং এতে প্রকল্প বাস্তবায়নে আরও গতি আসবে বলে আশা প্রকাশ করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com