সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
দোয়ারাবাজারে অনলাইন জুয়া খেলতে গিয়ে আটক দুই যুবক

দোয়ারাবাজারে অনলাইন জুয়া খেলতে গিয়ে আটক দুই যুবক

নুরুজ্জামান (দোয়ারাবাজার) প্রতিবেদক:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অনলাইন জুয়া খেলার অভিযোগে দুই যুবককে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার শ্যামল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— দোয়ারাবাজার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামের শুকুর আলীর ছেলে আব্দুল কাহার (৩২) এবং মান্নারগাঁও ইউনিয়নের চন্ডীপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে জামিদুল হাসান জায়েদ ওরফে বাদশা (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামল বাজারের একটি দোকানে বসে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়া খেলছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম তালুকদার দিক নির্দেশনায় দোয়ারাবাজার থানা পুলিশের একটি দল শ্যামল বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় দুই যুবককে হাতেনাতে আটক করা হয়।অভিযান চলাকালে তাদের ব্যবহৃত মোবাইল ফোনসহ অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয় সচেতন মহল অনলাইন জুয়ার বিস্তার রোধে প্রশাসনের এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com