সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, নরসিংপুর ইউপি জুড়ে উত্তেজনা

চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, নরসিংপুর ইউপি জুড়ে উত্তেজনা

নুরুজ্জামান (দোয়ারাবাজার সুনামগঞ্জ) প্রতিবেদকঃ
প্রকাশ্যে চ্যালেঞ্জ প্যানেল চেয়ারম্যানের
নরসিংপুর ইউনিয়ন পরিষদকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইউনিয়নের নরসিংপুর, নাছিমপুর ও চাইরগাঁও বাজার কমিটি গঠনকে কেন্দ্র করে চেয়ারম্যান নুর উদ্দিনের সাথে প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মোঃ ইশ্রাইল আলীর বিরোধ প্রকাশ্যে রূপ নিয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চেয়ারম্যান কর্তৃক ইশ্রাইল আলী মেম্বারকে উদ্দেশ্য করে কথিত গালাগালির একটি অডিও ভাইরাল হলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্যানেল চেয়ারম্যান মোঃ ইশ্রাইল আলীসহ একাধিক ইউপি সদস্য।

প্যানেল চেয়ারম্যান মোঃ ইশ্রাইল আলী চেয়ারম্যান নুর উদ্দিনকে “দুর্নীতিবাজ” আখ্যা দিয়ে জনগণের সামনে উন্মুক্ত আলোচনায় বসার আহ্বান জানান। তিনি বলেন,
“জনগণের স্বার্থে সকল অনিয়ম ও দুর্নীতির বিষয় প্রকাশ করতে আমি প্রস্তুত। চেয়ারম্যান সাহেবকে জনগণের সামনে এসে সত্য-মিথ্যা যাচাই করার আহ্বান জানাচ্ছি।”
এ বিষয়ে প্রতিবাদ ও সমর্থন জানিয়ে বক্তব্য দিয়েছেন ইউপি সদস্য মোঃ ধন মিয়া, ফয়াজ উদ্দিন, সাজ্জাদুর রহমান, নুরুল আমিন, আব্দুল হেকিম ও আফরোজা খানম।
এলাকাবাসীর দাবি, জনপ্রতিনিধিদের পারস্পরিক দ্বন্দ্ব ও অশালীন আচরণ ইউনিয়নের স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে। তারা দ্রুত সমস্যার সমাধান ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com