সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

নুরুজ্জামান (দোয়ারাবাজার সুনামগঞ্জ) প্রতিবেদক:
সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন দোয়ারাবাজার থানার ওসি মো. তরিকুল ইসলাম তালুকদার। মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, চোরাচালান দমন, মামলা নিষ্পত্তি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দক্ষতার পরিচয় দেওয়ায় এপ্রিল-মে মাসের মূল্যায়নে জেলার সব থানার মধ্যে তিনি এ সম্মাননা অর্জন করেন।
সোমবার (১৮ মে) সুনামগঞ্জ জেলা পুলিশ কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে তার হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়।
পুরস্কার তুলে দেন সিলেট রেঞ্জের নবযোগদানকৃত ডিআইজি (উপ-পুলিশ মহাপরিদর্শক) ড. মো. জিল্লুর রহমান এবং সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) এবি এম জাকির হোসেন। এ সময় সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারা সার্কেল) শেখ মোহাম্মদ মুরসালিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন থানার ইনচার্জরা উপস্থিত ছিলেন।
সম্মাননা গ্রহণের পর ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেন, “দোয়ারাবাজার থানাকে সাধারণ মানুষের আস্থা ও ভরসার জায়গা হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। মাদক, জুয়া ও চোরাচালানমুক্ত একটি নিরাপদ সমাজ গঠনে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “এ অর্জন শুধু ব্যক্তিগত নয়, এটি দোয়ারাবাজার থানা পুলিশের সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আমরা জনগণের নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে কাজ করছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
বিষয়:

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com