সংবাদ শিরোনাম:
রাণীশংকৈলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা রংপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎ রংপুরে বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার ‎ দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপিত ভূয়া অষ্টম শ্রেণির সনদে আয়া পদে চাকুরির অভিযোগ! শিয়ালা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের নেপথ্যে কে? বিরামপুরে অসহায় মানুষের পাশে বিএনপি নেতা রেজাউল করিম রেজু: দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধীসহ পরিবারের মাঝে ‘জিয়ার চাল’ বিতরণ হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দোয়ারাবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন
দোয়ারাবাজারের বউ-শ্বশুর ইউরোপ পাঠানোর নামে বউ-শ্বশুর চক্রের প্রতারণা: আদালতের গ্রেফতারী পরোয়ানা জারী

দোয়ারাবাজারের বউ-শ্বশুর ইউরোপ পাঠানোর নামে বউ-শ্বশুর চক্রের প্রতারণা: আদালতের গ্রেফতারী পরোয়ানা জারী

নুরুজ্জামান (দোয়ারাবাজার সুনামগঞ্জ) প্রতিবেদক: ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা একটি মামলায় দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও গ্রামের মৃত মজর আলী’র ছেলে মো. মিরাস আলী (৬২) এবং তার ভাগিনার স্ত্রী মৌলভীবাজার জেলার বাসিন্দা মাসুক মিয়া’র মেয়ে রিমা আক্তার ওরফে রীশ আক্তার (২৫)এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

গত মঙ্গলবার (১৯ মে) সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালত এ আদেশ দেন।

গ্রেফতারি পরোয়ানাভুক্ত প্রতারক চক্রের দুই আসামি- মো. মিরাস আলী (৬২) সম্পর্কে রিমা আক্তার ওরফে রীশ আক্তার (২৫) এর মামা শ্বশুর।

সিলেটের গোলাপগঞ্জ থানার রনকেলী গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে ফারুক আহমদ (৩৮) প্রতারণার অভিযোগে এই মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন যাবত শ্বশুর -বউ পরিচয়ে একটি সংঘবদ্ধ চক্র ঘটন করে দীর্ঘদিন ধরে ইউরোপ গমনেচ্ছুদের টার্গেট করে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছিল। এতে ভুক্তভোগী ফারুক আহমদকে বলে যে রিশা আক্তারের স্বামী আর মিরাস আলী’র ভাগিনা ইতালিতে থাকে এবং মানুষ নেওয়ার কাজ করে। আর তারা দেশ থেকে তা পরিচালনা করে। যদিও রিমা আক্তার ওরুপে রিশা আক্তারের সাথে তার স্বামীর কোন সম্পর্ক নেই। তবে মামা শ্বশুরের সাথে মিলে পরিচালনা করছে এই প্রতারক চক্র। আর এতে ফারুক আহমদের কাছ থেকে ইতালি পাঠানোর কথা বলে প্রায় ৮ লক্ষ টাকা হাতিয়ে নেয়।

পরবর্তীতে ভুক্তভোগী বাদী হয়ে গত ২৬ এপ্রিল সিলেটের গোলাপগঞ্জ থানায় এ ঘটনায় ( সিআর-২২৯১/২০২৬) একটি প্রতারণা মামলা দায়ের করা হয়।

মামলার প্রাথমিক তদন্ত ও অভিযোগের সত্যতা যাচাই শেষে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আদালতের আদেশে সংশ্লিষ্ট থানা পুলিশ ও সিলেট জেলার পুলিশ সুপারের তত্ত্বাবধানে দ্রুত পরোয়ানা তামিল করে আসামিদের আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com