সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
দৈনিক সময়ের আলোচিত বার্তা পরিবারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সম্পাদক ও প্রকাশক আসাদুল ইসলাম (আসাদ)

দৈনিক সময়ের আলোচিত বার্তা পরিবারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সম্পাদক ও প্রকাশক আসাদুল ইসলাম (আসাদ)

নিজস্ব প্রতিবেদক :

দৈনিক সময়ের আলোচিত বার্তা পরিবারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক সময়ের আলোচিত বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক আসাদুল ইসলাম (আসাদ)

সাংবাদিকদের দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে দৈনিক সময়ের আলোচিত বার্তা পত্রিকার সম্পাদক প্রকাশক সাংবাদিক আসাদুল ইসলাম (আসাদ) সাংবাদিকদের জানান গণমাধ্যমকর্মী, শুভানুধ্যায়ী, দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ঈদ মোবারক জানিয়েছেন।

তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, ধৈর্য, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবতার মহান শিক্ষায় উদ্বুদ্ধ করে। হযরত ইব্রাহিম (আ.)-এর মহান আত্মত্যাগ মুসলিম উম্মাহর জন্য চিরন্তন আদর্শ ও অনুপ্রেরণা। এই ঈদ আমাদের আত্মশুদ্ধি, মানবসেবা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। তিনি আরও বলেন, “বর্তমান সময়ে সমাজে নৈতিক অবক্ষয়, হিংসা-বিদ্বেষ ও অসহিষ্ণুতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ঈদুল আযহার প্রকৃত শিক্ষা যদি আমরা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।”

গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,

“সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। মিথ্যা, অপপ্রচার ও অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার সাথে কাজ করার মধ্য দিয়েই গণমাধ্যমের মর্যাদা আরও সুদৃঢ় হবে।”

তিনি আরও বলেন, “ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষও সেই আনন্দে সামিল হতে পারে। তাই আসুন, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে মানবিক দায়িত্ব পালন করি এবং কোরবানির প্রকৃত শিক্ষা হৃদয়ে ধারণ করি।”

দেশবাসীর উদ্দেশ্যে তিনি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা ভেদাভেদ ভুলে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক ভালোবাসার বন্ধনে আবদ্ধ হই। একটি মানবিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাই একসাথে কাজ করি। বার্তার শেষে আসাদুল ইসলাম (আসাদ) মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করে বলেন, “পবিত্র ঈদুল আযহার বরকতে দেশ ও জাতির জীবনে বয়ে আসুক শান্তি, সুখ, সমৃদ্ধি ও কল্যাণ। মহান আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা, নিরাপত্তা ও মানবতার পথে চলার তাওফিক দান করুন।”

 

সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com