সংবাদ শিরোনাম:
জনগণের টাকায় দায়সারা কাজ! বেপারীটোলা গেন্দা বাজার সড়কে অনিয়মের অভিযোগ দোয়ারাবাজারে ইরারর বিভিন্ন প্রকল্প পরিদর্শনে ইউএনও অরূপ রতন সিংহ সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের অভি’যা’নে ওয়া’রেন্ট ভূ’ক্ত এক আ’সা’মী গ্রে’ফ’তার সুনামগঞ্জে ইয়াবা মাদক নির্মূল অভিযান ৩ জন আটক। বিরামপুরে এতিমখানা মাদ্রাসায় মরহুমা বেগম জেবুন্নেছার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু বিরামপুরে স্বর্ণের বার রহস্য: পুলিশের বিরুদ্ধে গোপনে অভিযোগ, ওসির ভূমিকা নিয়ে চাঞ্চল্য ‎বিশ্ব মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন চিন্তরঞ্জন পাহান চেয়ারম্যান স্ত্রী ও নবজাতক সন্তানকে নিয়ে উধাও: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগ থানায় থ্যালাসেমিয়া প্রতিরোধে কঠোর বার্তা দিলেন মন্ত্রী জাহিদ হোসেন
জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত,প্রধানমন্ত্রীসহ বিশিষ্টজনদের অংশগ্রহণ

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত,প্রধানমন্ত্রীসহ বিশিষ্টজনদের অংশগ্রহণ

এমডি রেজওয়ান আলী বুরো প্রধান:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের সর্ববৃহৎ ঈদের জামাত। এতে অংশ নিয়ে পবিত্র ঈদের নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি,উন্নয়ন এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ঈদের প্রধান জামাতে দেশের বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ,রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। এ সময় দিনাজপুর-৬ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত থেকে নামাজ আদায় করেন এবং মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। নামাজ শেষে প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে ঈদের তাৎপর্য তুলে ধরে সবাইকে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন,ঈদুল ফিতর আমাদের আত্মশুদ্ধি,ত্যাগ ও সংযমের শিক্ষা দেয়। এই শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে কাজে লাগিয়ে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। অন্যদিকে,সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন,ঈদ শুধু আনন্দের উৎসব নয়,এটি মানবতার বন্ধন দৃঢ় করার এক অনন্য উপলক্ষ। তিনি দিনাজপুর-৬ আসনের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্বাস্থ্য,সুখ ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি তিনি সমাজের বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত এই বৃহৎ জামাতকে ঘিরে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‍্যাব, পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে দায়িত্ব পালন করেন। প্রবেশপথে ছিল তল্লাশি ব্যবস্থা এবং পুরো এলাকা ছিল সিসিটিভি ক্যামেরার আওতায়,যাতে করে মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন। এছাড়াও,রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঈদের জামাতকে কেন্দ্র করে যান চলাচল নিয়ন্ত্রণ,নিরাপত্তা জোরদার এবং জরুরি সেবাসমূহ প্রস্তুত রাখা হয়। চিকিৎসা সহায়তার জন্য মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয় জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত এই ঈদ জামাত পরিণত হয় এক মিলনমেলায়। ধনী-গরিব,ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন মুসল্লিরা—যা ইসলামের সাম্য,ভ্রাতৃত্ব ও ঐক্যের অনন্য দৃষ্টান্ত তুলে ধরে। পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জীবনে নিয়ে আসে আনন্দ, ভালোবাসা ও পারস্পরিক সহমর্মিতার বার্তা। এই উৎসবের মাধ্যমে সমাজে সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com