সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সৌদি আরব প্রবাসী মুক্তার খান

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সৌদি আরব প্রবাসী মুক্তার খান

নুরুজ্জামান (দোয়ারাবাজার সুনামগঞ্জ) প্রতিবেদক:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মুবারক জানিয়েছেন সৌদি প্রবাসী মুক্তার খান । একইসঙ্গে তিনি বিশ্ববাসীর শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করেছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিম উম্মাহর দ্বারে উপস্থিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই মহান উৎসব শুধু আনন্দের নয়, বরং মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য, আত্মনিবেদন ও ত্যাগের শিক্ষায় উদ্ভাসিত এক মহিমান্বিত দিন।
তিনি আরও বলেন, মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য ও সর্বোচ্চ আত্মত্যাগের দৃষ্টান্ত মুসলিম উম্মাহর জন্য চিরন্তন অনুপ্রেরণা হয়ে আছে। ঈদুল আজহা আমাদের আত্মশুদ্ধি, মানবতা ও ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত হওয়ার শিক্ষা দেয়।
সৌদি প্রবাসী মুক্তার খান বলেন, আমি পবিত্র ঈদুল আজহার এই শুভক্ষণে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক ঈদ মুবারক। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের ত্যাগ ও কোরবানি কবুল করেন এবং আমাদের মাতৃভূমিসহ সমগ্র বিশ্বে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন।
তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ কামনা করে বলেন, আল্লাহর অশেষ রহমত ও বরকতে সবার জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে।
শেষে তিনি বলেন, ত্যাগের মহিমায় ভাস্বর হোক পবিত্র ঈদুল আজহা। আল্লাহ তায়ালা আমাদের সকল ইবাদত ও কোরবানি কবুল করুন। আমিন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com