সংবাদ শিরোনাম:
রাণীশংকৈলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা রংপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎ রংপুরে বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার ‎ দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপিত ভূয়া অষ্টম শ্রেণির সনদে আয়া পদে চাকুরির অভিযোগ! শিয়ালা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের নেপথ্যে কে? বিরামপুরে অসহায় মানুষের পাশে বিএনপি নেতা রেজাউল করিম রেজু: দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধীসহ পরিবারের মাঝে ‘জিয়ার চাল’ বিতরণ হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দোয়ারাবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন
ওসি রতন সেখের উদ্যোগে দুই সাংবাদিকের প্রচেষ্টায় অসহায় দিনমজুর সাজু মিয়া পেলো ২৩ হাজার টাকা সহায়তা 

ওসি রতন সেখের উদ্যোগে দুই সাংবাদিকের প্রচেষ্টায় অসহায় দিনমজুর সাজু মিয়া পেলো ২৩ হাজার টাকা সহায়তা 

নুরুজ্জামান (দোয়ারাবাজার সুনামগঞ্জ) প্রতিবেদক:

‎সুনামগঞ্জের দুই সাংবাদিকের ফেইসবুক এবং সদর থানা ফেইজে ফুটেউঠে মুল্লাপাড়া ইউনিয়নের ডুপিকোনা গ্রামের হাওর পাড়ে ৪শিশু সন্তান নিয়ে বসবাসরত দিনমজুর রং মেস্তরী সাজু মিয়ার পরিবারের করুন কাহিনী। সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিডিওটি  ভাইরাল হওয়ার ২৪ ঘন্টার ভিতরে সৌদি আরব প্রবাসী দুই ব্যাক্তির নজরে পড়লে  ঐ দুই প্রবাসী সাথে সাথে দুই সাংবাদিক দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি কেএম শহীদুল এবং দৈনিক সুনামকন্ঠের স্টাফ রিপোটার মোহাম্মদ নুরের সাথে যোগাযোগ করেন এবং দিনমজুর সাজু মিয়ার পরিবারকে সহায়তা করার কথা জানান। পরে কেএম শহীদুলের বিকাশে সৌদি আরব প্রবাসী সুনামগঞ্জ পৌর শহরের হাসন নগর মরা টিলা রোড এর বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক যুবক ১০হাজার টাকা সহায়তা করেন। অন্যদিকে সাংবাদিক মোহাম্মদ নুরের সাথে আরও এক সৌদি প্রবাসী সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গ্রামের বাসিন্দা যোগাযোগ করে ১০হাজার টাকা সহায়তা করেন।

‎বিষটি তাৎক্ষণিকভাবে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ পিপিএম এর কাছে জানালে ওসি রতন সেখ নিজে অসহায় দিনমজুর সাজু মিয়ার বাড়িতে সহায়তার টাকা পৌঁছে দিতে ছুটে যান। এবং ১ বস্তা চাউলের ব্যবস্থা করেন। পরে নিজ হাতে ১১হাজার টাকা দিয়ে ১টি নৌকা কিনে দেন এবং নগদ ৯ হাজার টাকা ও ১ বস্তুা চাউল দিনমজুর সাজু মিয়ার পরিবারের হাতে তুলে দেন।

‎উল্লেখ্য গত ৩১মে ২০২৬ইং রোজ রবিবার দিনমজুর সাজু মিয়ার ওয়াল্ড ভিশনের সহায়তার ৪৫টি হাস কেবা কাহারা বিষ খাইয়ে মেরে ফেলে। ১জুন ২০২৬ইং বিকালে মরা হাস নিয়ে ওসি রতন সেখের কাছে ছুটে যায় দিন মজুর সাজু মিয়া। সাথে সাথে বিষয়টি গুরুত্ব সহকারে ওসি রতন সেখ আমলে নেন এবং তিন সাংবাদিক ছুটে যান সাজু মিয়ার বাড়িতে সেখানে ভিডিও ধারন করে সাজু মিয়ার অসহা জীবন চিত্র তুলে ধরেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। তখনি ওসি রতন সেখসহ দুই প্রবাসী সাজু মিয়াকে সহয়তার হাত বাড়িয়ে দেন। এছাড়াও হাস মারার বিষয়টি তদন্ত কাজ চলছে বলে জানান ওসি রতন সেখ। পাশাপাশি নিজে সরেজমিনে গিয়ে এলাকার মুরুব্বিয়ানদের সাথে নিয়ে দিন মজুর সাজু মিয়ার পরিবারকে সহায়তা করে আসেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com