সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
দোয়ারাবাজারে অবৈধভাবে মজুতকৃত ২ হাজার ঘনফুট পাথর জব্দ

দোয়ারাবাজারে অবৈধভাবে মজুতকৃত ২ হাজার ঘনফুট পাথর জব্দ

নুরুজ্জামান (দোয়ারাবাজার সুনামগঞ্জ) প্রতিবেদক:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা হকনগর শহীদ স্মৃতিসৌধ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ হাজার ঘনফুট অবৈধ পাথর জব্দ করেছে উপজেলা প্রশাসন।
​শনিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলামের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঝুমগাঁও গ্রামের প্রবাসী চেরাগ আলীর মালিকানাধীন একটি বাউন্ডারির (সীমানা প্রাচীর) অভ্যন্তরে অভিযান চালানো হয়। অভিযানে কোনো বৈধ কাগজপত্র না থাকায় সেখানে মজুত করে রাখা আনুমানিক ২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।

​অভিযানকালে দোয়ারাবাজার থানার এএসআই আব্দুল ওদুদসহ পুলিশের একটি দল, স্থানীয় ইউপি সদস্য আল আমিন এবং ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
​অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম জানান, আইনবহির্ভূতভাবে পাথর মজুতের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়েছে। জব্দকৃত পাথরের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

​এদিকে জব্দকৃত পাথরের মালিকানা দাবি করে চেরাগ আলীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা কোনো অবৈধ ব্যবসার সাথে জড়িত নন। জব্দকৃত পাথরগুলো তারা ক্রয় করেছিলেন এবং নিজেদের ব্যক্তিগত ব্যবহারের প্রয়োজনে বাউন্ডারির ভেতরে সংরক্ষণ করে রেখেছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com