সংবাদ শিরোনাম:
রাণীশংকৈলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা রংপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎ রংপুরে বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার ‎ দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপিত ভূয়া অষ্টম শ্রেণির সনদে আয়া পদে চাকুরির অভিযোগ! শিয়ালা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের নেপথ্যে কে? বিরামপুরে অসহায় মানুষের পাশে বিএনপি নেতা রেজাউল করিম রেজু: দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধীসহ পরিবারের মাঝে ‘জিয়ার চাল’ বিতরণ হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দোয়ারাবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন
প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি

প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি

নুরুজ্জামান (দোয়ারাবাজার সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা কলোনির শহীদ মিনার এলাকায় সরকারি ভূমি দখল করে যত্রতত্র পুকুর খনন ও কালভার্টের মুখ বন্ধ করে দেওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে এলাকার যাতায়াতের সরু রাস্তা তলিয়ে গেছে, পানি ঢুকছে বসতঘরে।
প্রতিকার চেয়ে স্থানীয় বাসিন্দারা শহীদ মিনার কলোনি গ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেন। ( ১৪ জুন রোববার) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দাখিল করেন তাঁরা। অভিযোগে সরকারি কালভার্ট বন্ধ করে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি ও এলাকার ক্ষতিসাধনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, কলোনি গ্রামের তিনটি সরকারি কালভার্ট অবৈধভাবে বন্ধ করে দেওয়ায় স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হয়েছে। ফলে বৃষ্টির ও জমে থাকা পানি নিষ্কাশন না হওয়ায় এলাকার ব্যাপক ক্ষতি হচ্ছে এবং আশপাশে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে জনসাধারণের চলাচল ও কৃষিকাজ ব্যাহত হচ্ছে। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও কোনো কার্যকর ফল মেলেনি বলে অভিযোগে জানানো হয়েছে।
বাসিন্দারা ঘটনাস্থল সরেজমিনে তদন্ত করে বন্ধ কালভার্টগুলো পূর্বাবস্থায় ফিরিয়ে এনে পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা নিশ্চিত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নুর আলম, নজরুল ইসলাম, তাহের মিয়া, জামাল মিয়া, জহির মিয়া, মানিক মিয়া, জয়রুন বিবি, মকবুল হোসেন, হাজেরা খাতুন, আব্বাস আলী ও আব্দুল করিম প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com