সংবাদ শিরোনাম:
রাণীশংকৈলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা রংপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎ রংপুরে বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার ‎ দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপিত ভূয়া অষ্টম শ্রেণির সনদে আয়া পদে চাকুরির অভিযোগ! শিয়ালা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের নেপথ্যে কে? বিরামপুরে অসহায় মানুষের পাশে বিএনপি নেতা রেজাউল করিম রেজু: দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধীসহ পরিবারের মাঝে ‘জিয়ার চাল’ বিতরণ হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দোয়ারাবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন
সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু

সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু

(দোয়ারাবাজার সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী নরসিংপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর গ্রামে মনসুর মিয়া (৪৫) নামে এক বারকি শ্রমিকের মৃত্যু হয়েছে। এলাকায় তিনি ‘সুমন’ নামে পরিচিত ছিলেন।

সোমবার (১৫ জুন) সকালে নিজের ভাড়া থাকা ঘরে নাকে-মুখে রক্তাক্ত অবস্থায় তাঁকে মেঝেতে লুটিয়ে পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, মনসুরের মূল বাড়ি দিরাই থানার জগদল ইউনিয়নের হোসেনপুর গ্রামে। জীবিকার সন্ধানে প্রায় সাত-আট বছর আগে তিনি পূর্ব সোনাপুরে এসে বারকি শ্রমিকের কাজ শুরু করেন। প্রথম দিকে স্ত্রী-সন্তান তাঁর সঙ্গে থাকলেও বছর তিনেক আগে স্ত্রী তাঁকে রেখে বিদেশে চলে যান। এরপর থেকে গ্রামের একটি পরিত্যক্ত টিনের ঘরে ভাড়াটিয়া হিসেবে একাই থাকতেন তিনি।

স্থানীয় বাসিন্দা মোছা. রাফিকা বেগম বলেন, দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন মনসুর। একা থাকায় দেখাশোনার কেউ ছিল না। সোমবার সকালে তাঁকে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরেজমিন পরিদর্শন করে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানিয়েছেন, বারকি শ্রমিকের মৃত্যুর ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে সার্কেল এসপি স্যার রয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com